সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

৪ পায়ের মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

঳ আব্দুল্লাহ বিন রফিক; বিশেষ প্রতিবেদক

 

4leg

সৃষ্টিকর্তার শক্তি ও লীলা বোঝা বেশ দূরূহ ও কঠিন বটে। চারপাশে এমন অনেক কিছু মাঝেমধ্যে দেখি যার উপযুক্ত কোনো ব্যাখ্যা থাকে না। ফাঁক-ফোঁকরে এমন কিছু বিষয়ও আছে এ মহাবিশ্বে যাতে চোখকেও মাঝেমধ্যে অবিশ্বাসের পাত্র মনে হয়। এবার ভারতের উত্তর প্রদেশে ২২ বছর বয়সী অরুণ কুমার নামে এমনই এক তরুণের সন্ধান পাওয়া গেলো। জন্মগতভাবেই অরুণ কুমার সাধারণ মানুষের চে’ দু পা বেশি। তার বাকি দু পা পিঠ সংলগ্ন স্থাপিত। তার বয়স বাড়ার সাথে সাথে বাড়তি পা দুটোও বড় হতে থাকে।

মেইল অনলাইনের রিপোর্ট মোতাবেক অরুণ জানায়, দুটো বাড়তি পা নিয়ে স্বাভাবিক উঠা-বসা ও চলা-ফেরা করতে তার বেশ কষ্ট পোহাতে হয়। শৈশব থেকেই এই সমস্যা থেকে মুক্তির স্বপ্ন দেখে সে। সেও আর দশটা মানুষের মতো স্বাভাবিক জীবন যাপন করবে। অসহায় ও দরিদ্র পরিবারে জন্ম হওয়ায় যুবকের এ স্বপ্ন আজো অপূর্ণ রয়ে গেছে।

অবশেষে সে সাহায্য নেয় সোশ্যাল মিডিয়ার। সে প্রথমে একটি ভিডিও ক্লিপ তৈরি করে এবং তাতে তার অবস্থার পূর্ণাঙ্গ বিবরণ প্রদান করে সবার কাছে সাহায্যের আবেদন করে।

অরুণের এই দরদমাখা ভিডিও দিল্লীর ফোর্টস হাসপাতালের চিকিৎসকদের হৃদয় স্পর্শ করে। এরপর অরুণের সাথে চিকিৎসকরা যোগাযোগ করে প্রাথমিক টেস্টগুলো সম্পন্ন করেন যাতে এ বিষয়টি নিশ্চিত হওয়া যায় তাকে কতটুকু তারা সাহায্য করতে পারবেন।

আবেদন কাজে দিয়েছে বলে অরুণ উচ্ছ্বসিত হয়ে জানায়, যদি আমার অপারেশন করে ডাক্তারগণ সফল হন তাহলে আমি অন্যদের মতো স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো। আমিও স্বাচ্ছন্দে হাঁটতে পারবো। ঘুরতে পারবো।

তার মা কোকিল দেবী স্থানীয় মিডিয়াকে জানায়, যখন অরুণ আমার গর্ভে তখন তার এই বাড়তি পাগুলোর জন্য আমার বেশ কষ্ট হয়েছিলো। যখন সে ভূমিষ্ঠ হলো তখন তার সবকটি পা আকারে সমান ছিলো। কিন্তু তারপরেই পিছনের পা দুটো খুব বেঢপ বেড়ে উঠতে লাগলো। চিকিৎসকরা শৈশবে তার স্বাস্থ্যহানির ভয়ে অপারেশন করতে অস্বীকার করে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, কোনো পরম স্নেহশীল হৃদয়বান ব্যক্তি অরুণের সাহায্য এগিয়ে আসবেন এবং তার পুত্রের অপারেশন করিয়ে তাকে এই সমস্যা থেকে মুক্তি দিবে।

4leg2

4leg3

4leg4

সূত্র: দৈনিক পাকিস্তান উর্দু        

আরআর   


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ