বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

ঢাবি'র ব্যবস্থাপনা বিভাগকে কম্পিউটার দিল ইসলামী ব্যাংক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

du-computer

আওয়ার ইসলাম: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগকে ২০টি কম্পিউটিার দিয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মোহাম্মদ আবদুল মান্নান ১ নভেম্বর ২০১৬, মঙ্গলবার বিভাগের চেয়ারম্যান প্রফেসর আলী আক্কাসের হাতে কম্পিউটারগুলো হস্তান্তর করেন।

ব্যবস্থাপনা বিভাগের সেমিনার কক্ষে অনুষ্ঠিত কম্পিউটার হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন প্রফেসর শিবলী রুবায়েত-উল-ইসলাম, প্রফেসর ড. সিরাজুল ইসলাম, প্রফেসর ড. আতাউর রহমান, প্রফেসর ড. গোলাম মওলা, প্রফেসর আলী আহসান, ইসলামী ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান হেলাল আহমদ চৌধুরী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ডেভেলপমেন্ট উইং প্রধান মো: মোশাররফ হোসাইন ও সিএসআর বিভাগের প্রধান এএইচ এম লতিফ উদ্দিন চৌধুরী।

এসময় মোহাম্মদ আবদুল মান্নান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের সকল জাতীয় অর্জনের সুতিকাগার। দেশের ব্যাংকিং খাতসহ সকল সেক্টরে মানসম্মত ও দক্ষ মানবসম্পদ সরবরাহে এ বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তিনি বলেন, ইসলামী ব্যাংক প্রকৃত সম্পদভিত্তিক ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে দেশের টেকসই অর্থনীতিসহ সার্বিক উন্নয়নে কাজ করছে। শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সিএসআর কর্মসূচির মাধ্যমে এ ব্যাংক দুস্থ, অসহায় ও আর্তমানবতার সেবায় নিয়োজিত রয়েছে।
প্রফেসর শিবলী রুবায়েত-উল-ইসলাম বলেন, জাতীয় উন্নয়নে শিক্ষাখাতে বিনিয়োগের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারেনা। ইসলামী ব্যাংককে দেশের সর্ববৃহৎ বাণিজ্যিক ব্যাংক উল্লেখ করে তিনি উচ্চ শিক্ষা বিস্তারে এ ব্যাংকের আরো বেশি অবদান আশা করেন।

প্রফেসর আলী আক্কাস বলেন, ইসলামী ব্যাংক এবং ব্যবস্থাপনা বিভাগ একে অপরের সহযোগি। ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে তিনি শিক্ষা কারিকুলামে ইসলামি ব্যাংকিং বিষয়ে যৌথভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ