সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

১২৯ বছরের রেকর্ড ভাঙ্গল মিরাজ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mirajস্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছেন মাত্র কয়েকদিন আগে। এরই মধ্যে বিরল রেকর্ড গড়েছেন তিনি। ১২৯ বছরের রেকর্ড ভেঙ্গে বিশ্বের একমাত্র ও প্রথম বোলার হিসেবে রেকর্ড গড়লেন মিরাজ। তার রহস্যময়, দুর্বোধ্য ও বৈচিত্র্যময় বোলিংয়ে দিশেহারা ইংল্যান্ডের ব্যাটসম্যানরা।

চট্টগ্রামে টেস্ট অভিষেকে বাংলাদেশের হয়ে সবচেয়ে কম বয়সে ৫ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন মিরাজ। ঢাকায় দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ক্যারিয়ারের প্রথম দুই টেস্টে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখান।

এরপর আরো ১ উইকেট নিয়ে ক্যারিয়ারের প্রথম ২ টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ডও গড়েন ডানহাতি এই অফস্পিনার।দ্বিতীয় ইংনিসে ৬ উইকেট মিলিয়ে মিরাজের পকেটে এখন ১৯ উইকেট।

বল হাতে জাদু দেখিয়ে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবাইকে ছাড়িয়ে গেছেন সদ্য ১৯-এ পা রাখা এই তরুণ তুর্কী। এবার তার সামনে বিশ্ব রেকর্ড গড়ার হাতছানি। দ্বিতীয় ইনিংসে ৬ ইংলিশ ব্যাটসম্যানকে সাজঘরে ফেরাতে পারলেই ১২৯ বছরের অক্ষত রেকর্ড ভাঙবেন মিরাজ।

১৮৮৭ সালে অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার জন জেমস ফেরিস অভিষেকে দুই ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ ১৮ উইকেট নিয়েছিলেন। অ্যাশেজে ইংল্যান্ডের বিপক্ষে সিডনিতে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ফেরিস পান ৫ উইকেট। নিউ সাউথ ওয়েলসের এ পেসার একই মাঠে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৫টি ও দ্বিতীয় ইনিংসে ৪টি উইকেট পকেটে পুরেন।

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৬ বা তার বেশি উইকেট পেলেই ইতিহাস গড়বেন মিরাজ। বল হাতে যেভাবে দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন, ক্রিকেটপ্রেমীরা মিরাজের থেকে বড় প্রত্যাশা করতেই পারেন। প্রথম তিন ইনিংসেই দুবারই মিরাজ পেয়েছেন ৬ উইকেট। দ্বিতীয় ইনিংসে তার বল হাসলে হাসবে বাংলাদেশও।

অভিষেকে দুই ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ উইকেট

নাম                                       দল                    প্রতিপক্ষ              উইকেট         গড়

মেহেদী হাসান মিরাজ                  বাংলাদেশ                  ইংল্যান্ড           ১৯             ১৬.০০

জন জেমস ফেরিস                      অস্ট্রেলিয়া                ইংল্যান্ড             ১৮            ১৩.৫০

চার্লি টার্নার                             অস্ট্রেলিয়া                ইংল্যান্ড             ১৭              ৯.৪৭

অ্যাডাম হাকলি                         জিম্বাবুয়ে                 নিউজিল্যান্ড         ১৬             ২৩.১৮

টম কেন্ডাল                             অস্ট্রেলিয়া                ইংল্যান্ড              ১৪              ১৫.৩৫

স্কলিফিল্ড হাই                           ইংল্যান্ড                  দক্ষিণ আফ্রিকা       ১৪              ১৫.৭১

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ