মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মক্কায় হামলা দেড়শ কোটি মুসলিমের উপর হামলা: শায়েখ সুদাইস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

abdur_rahman_sudaesআওয়ার ইসলাম: কাবা শরিফের ইমাম এবং হারামাইন শরিফের তদারক কমিটির চেয়ারম্যান শায়েখ ড. আবদুর রহমান সুদাইস বলেছেন, ইয়েমেনের হুথি যোদ্ধারা মিজাইল নিক্ষেপ করে শুধু মক্কাকে টার্গেট করেনি বিশ্বে বসবাসরত দেড়শ কোটি মুসলিমকে টার্গেট করেছে। তিনি বলেন, মক্কাকে টার্গেট করা মানেই দেড়শ কোটি মুসলিমকে টার্গেট করা।

মক্কা মুয়াজ্জমায় অনুষ্ঠিত এক প্রেস কনফারেন্সে শায়েখ বলেন, ইয়েমেনের হুথি যোদ্ধারা ইরানের শিয়াদের সহযোগিতায় মক্কার পবিত্র চিহ্ন ধ্বংসের টার্গেট করেছে। তারা মুসলমানকে ইমানি শক্তির পরীক্ষাও করতে চাচ্ছে।

উল্লেখ্য, গত পরশু হুথি যোদ্ধারা মক্কার দিকে একটি মিজাইল নিক্ষেপ করে। যদিও সৌদি সেনাবাহিনী এটিকে আকাশেই ধ্বংস করে দিতে সক্ষম হয়। তবে এটি করতে না পারলে বড় ধরনের হুমকির আশঙ্কা ছিল।

এ বিষয়ে আলোচনা করতে গিয়ে শায়েখ আস সুদাইস বলেন, হুথিদের এ কাজ চরম অন্যায়। এটি মুসলিমদের হৃদয়ে বড় ধরনের আঘাতের আলামত। তিনি বলেন, খানায়ে কাবার দিকে রকেট নিক্ষেপের বৈধতা কারো নেই। এটির জন্য হুথিদের কঠোর সাজা পেতে হবে। আর এ জন্য মুসলিমদের আরো সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।

সূত্র: কুদরত ডটকম

http://ourislam24.com/2016/10/30/%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BF%E0%A7%8E%E0%A6%B8%E0%A6%BE-%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B7%E0%A7%87-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87-%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ