বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ইরানে বিয়ের জন্যে বিলিয়ন ডলার ঋণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

marriage-loans-550x198আওয়ার ইসলাম : ইরান সরকার জনসংখ্যা বৃদ্ধিতে সবসময় তরুণ তরুণীদের বিয়েতে উৎসাহ দিয়ে থাকে। এজন্যে তরুণ-তরুণীদের বিয়েতে ঋণ দিয়ে থাকে ইরানের কেন্দ্রীয় ব্যাংক। প্রথম সাত মাসেই এই ঋণের রেকর্ড করেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। বিয়ের জন্যে ৪ লাখ ৪০ হাজার ৩শ’ আবেদনের বিপরীতে ১.২ বিলিয়ন মার্কিন ডলার ঋণ দিয়েছে ইরানের ব্যাংক। এ ঋণ সুদমুক্ত।

ইরানের কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে দেখা যায়, তরুণ-তরুণীদের বিয়ের জন্য এর আগে এতো বিপুল পরিমাণে ব্যাংক ঋণ দেওয়া হয়নি। বিয়ে দিতেই এই উদ্যোগ নিয়েছে ইরান কর্তৃপক্ষ।

২০০৯ সাল থেকে চলতি বছরের ২২ অক্টোবর পর্যন্ত ৭.৬ বিলিয়ন মার্কিন ডলার সুদবিহীন ক্ষুদ্র ঋণ দিয়েছে ব্যাংকগুলো। বিয়ে করতে ঋণ চেয়ে এই সময়ের মধ্যে ৮০ লাখ ৩০ হাজার আবেদন জমা পরে।

সূত্র: ফিনান্সিয়াল ট্রিবিউন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ