মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ভালোবাসার বৃত্তে পবিত্র কাবা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আফিফ রহমান

kabaকাবার তওয়াফ ও যিয়ারত যে কোনো মুসলমানের জন্যই গর্বের ও সওয়াবের কাজ । এ বছর হজ্বের সময় তোলা তওয়াফের একটি ছবিতে দেখা যায় কাবার চারপাশের মানুষের আকৃতিকে পাখির চোখে দেখা যাচ্ছে হার্টের আকৃতি বা লাভ আকৃতির মত। ছবিটি অনলাইনে ভাইরাল হয়েছে।

আল আরাবিয়ার তথ্য অনুযায়ী চলতি বছর হজের সময় আহমদ হাজের নামের ব্যক্তি কাবা তওয়াফের ছবিসহ হজের বিভিন্ন আনুষ্ঠানিকতার ছবি নিজের ক্যামেরায় ধারণ করেন। এর মধ্যে একটি ছবি মানুষ খুব পছন্দ করছে। বিপুল সংখ্যক মানুষ ছবিটি সামাজিক মাধ্যমে শেয়ার করছেন। ছবিটিতে স্পষ্ট দেখা যাচ্ছে তওয়াফের একটি মুহূর্তে চারপাশের মানুষের আকৃতি ঠিক হৃদয় বা লাভ আকৃতির হয়ে গেছে।

আহমদ বলেন তিনি কাবার এই ছবি তখনই প্রকাশ করেন নি যাতে মানুষ হজ্ব সম্পন্ন করে বাড়ি ফিরে এই ছবি শেয়ার করতে পারেন।

আহমদ হাজের ৭ জিলহজ্ব থেকে সৌদি বিমান বাহিনীর একটি দলের সাথে কাবার এমন বেশ কিছু ছবি তোলেন। যেগুলো একটি একটি করে সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করছেন।

তিনি বলেন, আমি হেলিকপ্টারে বসে হারামে মক্কীর তওয়াফের অনেকগুলো ছবি তুলি। চলমান তওয়াফের কারণে দৃশ্য হাজার রকমে পরিবর্তিত হচ্ছিলো। এই সময় হঠাৎ এমন একটি মুহূর্ত এলো, যখন হাজীরা কাবার চারদিকে লাভ আকৃতিতে দাঁড়িয়েছিলেন, আমি তৎক্ষণাৎ ছবিটি তুলে নেই।

সূত্র: এক্সপ্রেস নিউজ

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ