মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মুসলমানদের ধর্মীয় ব্যাপারে হস্তক্ষেপ সহ্য করবেননা ভারতীয় আলেমরা -মাওলানা মাহমুদ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফারুক ফেরদৌস

mahmud-madaniজমিয়তে উলামায়ে হিন্দের জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদ মাদানি বলেছেন, মুসলিম পার্সোনাল ল বোর্ডের পরিচালিত গণস্বাক্ষর আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সব ভারতীয় মুসলমানকে ওই গণস্বাক্ষর আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানান। তিনি জমিয়ত কর্মীদের নিজ নিজ এলাকার মানুষদের থেকে স্বাক্ষর নেয়ার অনুরোধ করেন। পুরো ভারতে জমিয়তের কর্মীরা আগে থেকেই এই কাজে সহযোগিতা করে যাচ্ছে বলেও তিনি জানান।

মাহমুদ মাদানী বলেন, জমিয়তে উলামায়ে হিন্দ সব সময় ভারতীয় মুসলমানদের রক্ষা ও শরিয়ত রক্ষার দায়িত্ব পালন করে যাচ্ছে। তারা এই সংকট মুহূর্তে চুপ থাকতে পারে না। জমিয়ত সর্ব শক্তি দিয়ে এই সংকটের মোকাবেলা করবে। তিনি বলেন, ভারতীয় আলেমরা শত বছর যাবত শরিয়ত বিরোধীদের মোকাবেলা করে আসছে। ইংরেজ জালেম শাসকদের সামনেও তারা সাহস হারাননি।

তিনি আরও বলেন, হিন্দুস্তানি আলেমরা আজ থেকে পঞ্চাশ বছর আগেই সতর্ক করে দিয়েছে যে মুসলমানদের ধর্মীয় ব্যাপারে কোনো হস্তক্ষেপ সহ্য করা হবে না। কিন্তু বারবার মুসলমানদের ধর্মীয় অধিকার হরণের অপচেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, দেশের চলমান পরিস্থিতিতে ভারতীয় আলেমরা উদ্বিগ্ন। তিনি মুসলমানদের ধৈর্য ও সাহসিকতার সাথে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

সূত্র: রোজনামা খবরিন

এফএফ

আরও পড়ুন-

http://ourislam24.com/2016/10/22/%e0%a6%b6%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%86%e0%a6%87%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%87-%e0%a6%97%e0%a7%81%e0%a6%9c%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9f/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ