মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি

হিন্দু মন্দির সুরক্ষায় পাকিস্তানের চল্লিশ কোটি টাকার প্রকল্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mandir-in-pakistanআওয়ার ইসলাম: পাকিস্তানের সিন্ধু প্রদেশে হিন্দু মন্দির সুরক্ষা ও রক্ষণাবেক্ষণের জন্যে ৪০ কোটি টাকার একটি প্রকল্প ঘোষণা করেছে সিন্ধু প্রদেশের বর্তমান সরকার। হিন্দু মন্দিরের পাশাপাশি সংরক্ষণ করা হবে গির্জা এবং গুরুদ্বারগুলিও।

জানা গেছে, এই টাকার সিংহভাগ খরচ হবে সিন্ধু প্রদেশের এই সব মন্দির, গির্জা এবং গুরুদ্বার অঞ্চলে সার্ভিলেন্স ক্যামেরা লাগানোর জন্যে। সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রীর বিশেষ সহায়ক খাটুমাল জীবন জানিয়েছেন, এর ফলে ধর্মস্থানগুলিতে আর কড়া হবে নিরাপত্তা বলয়।

লারকানা, হায়দরাবাদ এবং অন্যান্য অঞ্চলে হিন্দু মন্দিরে হামলার পরেই নিরাপত্তা বাড়ানোর পরামর্শ দেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জরদারি।

সিন্ধু প্রদেশে মোট ১২৫৩টি মন্দির, গির্জা এবং গুরুদ্ধার রয়েছে। তার মধ্যে ৭০৩টি মন্দির এবং ৫২৩টি গির্জা রয়েছে।

সূত্র: ডন নিউজ

এফএফ

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ