সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম

ভারতীয় ব্যাংকগুলোতে পাকিস্তানি হ্যাকারদের সাইবার হামলার আশংকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hackerআওয়ার ইসলাম: ভারতীয় ব্যাংকগুলোতে সাইবার হামলা চালাতে পারে পাকিস্তানি সাইবারকর্মীরা। ভারতের ব্যাংগুলোতে পাঠানো বার্তায় এ হুঁশিয়ারি উচ্চারণ করেছে দেশটির সাইবার নিরাপত্তা বিষয়ক সংস্থা কম্পিউটার ইমার্জেনন্সি রেজপন্স টিম-ইন্ডিয়া বা সিইআরটি-ইন। নতুন এ বার্তায় বলা হয়েছে, ভারতীয় ব্যাংকগুলোর তথ্য অবকাঠামো পাকিস্তানি সাইবার অপরাধীদের হামলার প্রধান শিকার হতে পারে। ভারতের সংবাদ মাধ্যম আজ(শনিবার) এ খবর দিয়েছে।

ভারতের ইলেক্ট্রনিকস এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থাটি চলতি মাসের ৭ তারিখে ব্যাংকগুলোর কাছে পাঠানো বার্তায় এ হুঁশিয়ারি দিয়েছ। অবশ্য এই প্রথম এ জাতীয় হুঁশিয়ারি উচ্চারণ করল না  সিইআরটি-ইন। গত জুলাই মাসের ১ তারিখেও একই রকম হুঁশিয়ারি জানিয়েছিল। এ ছাড়া আগস্ট মাসেও দুই দফা হুঁশিয়ারি উচ্চারণ করেছিল সংস্থাটি। এতে বলা হয়েছিল, ট্রোজান ভাইরাস দিয়ে ভারতীয় ব্যাংকগুলোতে সাইবার হামলা হতে পারে।

ভারতে সম্প্রতি বিপুল সংখ্যক ডেবিট কার্ডের তথ্য হাতিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। তার সঙ্গে এ হুঁশিয়ারির কোনো সম্পর্ক আছে কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায় নি বলে খবরে উল্লেখ করা হয়েছে।

সূত্র: পার্স টুডে

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ