বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

কেন নোবেল পেলেন জানেন না ওবামা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

obamaআওয়ার ইসলাম: বারাক ওবামা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর প্রথম বছরেই শান্তিতে নোবেল পেয়েছিলেন। তবে তিনি কেন ২০০৯ সালে শান্তিতে নোবেল পেয়েছিলেন, তা নিজেও জানেন না বলে জানিয়েছেন।

আগামী বছর জানুয়ারির ২০ তারিখে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ওবামার মেয়াদ শেষ হবে। মেয়াদপূর্ণ করার পরে তিনি কিভাবে পরের নতুন কর্মজীবন শুরু করবেন, সেটা নিয়ে কথা বলেন মার্কিন সংবাদভিত্তিক একটি অনুষ্ঠানের উপস্থাপক স্টিফেন কলবার্টের সঙ্গে। ওই অনুষ্ঠানের নামে ‘দ্য লেট শো’।

নোবেল পুরস্কার পাওয়ার পরই বেশ কয়েকটি দেশে হামলার অনুমতি দিয়ে সমালোচনার মুখে পড়েন ওবামা। নোবেল পুরস্কার পাওয়ার পরই ইরাক, আফগানিস্তান, পাকিস্তান, সোমালিয়া, ইয়েমেন ও লিবিয়ায় হামলা চালানোর অনুমোদন দেন বারাক ওবামা।

স্টিফেন কলবার্টের এক প্রশ্নের উত্তরে ওবামা বলেন, ‘আমার প্রায় ৩০টির মতো সম্মানসূচক ডিগ্রি রয়েছে এবং আমি নোবেল শান্তি পুরস্কার পেয়েছি।’ বারাক ওবামা মজা করে হাসতে হাসতে বলেন, ‘সত্যি বলতে কি, আমি এখনও জানি না, কেন পেয়েছি।’

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ