সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

শীর্ষ আলেমদের মিলন মেলার অপেক্ষায় আরজাবাদ; আল্লামা আহমদ শফীর উপস্থিতি নিশ্চিত : মাওলানা মাহফুযুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mahfuzআওয়ার ইসলাম : কওমি মাদরাসা সনদের স্বীকৃতি বিষয়ে আহুত বাংলাদেশ কওমি মাদারাসা শিক্ষা বোর্ড - বেফাকের উলামা মাশায়েখ সম্মেলনের প্রস্তুতি চূড়ান্ত হয়েছে। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফীর উপস্থিতিও নিশ্চিত করা হয়েছে, প্রসাশনেরও সম্মতি আছে সুতরাং কাল সোমবার ঢাকার আরজাবাদের উলামা মাশায়েখ সম্মেলন নিয়ে অনিশ্চতা বা আইন জটিলিতা নেই বলে অাওয়ার ইসলামকে জানিয়েছেন বেফাকের যুগ্মমহাসচিব মাওলানা মাহফুযুল হক
তিনি আওয়ার ইসলামকে আরও জানান, গতকাল শনিবার কওমি সনদের স্বীকৃতি ও উলামা মাশায়েখ সম্মেলন বিষয়ে বাংলাদেশ সরকারের সরাষ্টমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বেফাক নেতৃবৃন্দের ঘরোয়া মতবিনিময় হয়েছে। কওমি মাদরাসা বিষয়ে মাঠের বাস্তব চিত্রও তার সামনে উপস্থাপন করা হয়েছে। তিনি জাতীয় উলামা সম্মেলনের ব্যাপারে আমাদের ভরপুর সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

মাওলানা মাহফুযুল হক জানিয়েছেন, নানা উপকমিটির মাধ্যমে আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে, সারা দেশ থেকে আসা উলামায়ে কেরামকে বরণ করতে অপেক্ষায় আছেন আরজাবাদ।

সুষ্টু সুন্দর ও যথাযথভাবে সমাপ্তির জন্য তিনি সবার সহযোগিতা কামনা করে বলেন, আমরা আশাবাদি সারা দেশের কওমি মাদরাসার প্রতিনিধিত্বশীল আলেমরা কাল ঢাকার আরজাবাদ মাদরাসায় উপস্থিত হবেন। বেফাক ও বিভিন্ন বোর্ডগুলোর প্রতিনিধিরা আমন্ত্রণ পেয়েছেন। তারাও আসবেন বলে আমরা আশা রাখি। এ ছাড়াও দেশব্যাপী শীর্ষ আলেমদের মিলনমেলায় পরিণত হবে সোমবারের সমাবেশ।

সকাল দশটায় আল্লামা আহমদ শফীর সভাপতিত্বে এই সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে।
এইচএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ