সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

৪ মাসে হাফেজ হয়ে আলোড়ন তুলল শিশু নাসিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

nasim3আওয়ার ইসলাম: কানাইঘাট উপজেলার বাণিগ্রাম গ্রামের ১২ বছরের শিশু নাসিম অাহমদ মাত্র ৪ মাসে কুরঅানে হাফেজ হয়েছেন। ঘটনাটি এলাকায় বেশ আলোড়ন তুলেছে। নাসিম বাণিগ্রাম গ্রামের তরিকত উল্লাহ ও মিসবা বেগমের গর্বিত সন্তান।

জানা যায়, নাসিম আহমাদ ঝিংগাবাড়ী ইউনিয়নের নারাইনপুর গ্রামের অাবু বকর সিদ্দিকি রা: হাফিজিয়া মাদরাসা থেকে হিফজ সম্পন্ন করে। নাসিম এর অাগে তার নিজ গ্রাম বাণিগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষায় এ গ্রেডে উত্তীর্ণ হয়। চতুর্থ ও পঞ্চম শ্রেণীর বিভিন্ন সামাজিক বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে সে বিভিন্ন বৃত্তিও পায়। হাফিজিতে ভর্তি হয়েও সে পুরস্কার অর্জন করে। অনেকটা দারিদ্র পরিবারের সন্তান হয়েও তার এমন প্রতিভার প্রশংসা করেছেন সবাই।

৪ বোন ও ২ ভাইয়ের মধ্যে নাসিম সবার ছোট। নাসিমের এমন ফলাফলে মহান অাল্লাহর শুকরিয়া অাদায় করে তাঁর গর্বিত মা মিসবা বেগম ও বাবা তরিকত উল্লাহ সবার দোয়া চান।

নারাইনপুরের স্কুল শিক্ষক জামিলুর রহমান জামিল বলেন, মাদরাসাটির সুনাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এতে করে ছাত্র সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। প্রতিষ্ঠাতার পক্ষে নতুন করে অাবাসিক সংখ্যা বৃদ্ধি করা একটু কষ্টকর। সরকারসহ বিত্তবানরা যদি এগিয়ে অাসেন তবে এ মাদরাসা অনেক এগিয়ে যাবে বলে তিনি মন্তব্য করেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ