বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

আল্লামা শফীর নেতৃত্বাধীন কমিশনের মাধ্যমে সহজেই ঐক্যমত্যে পৌঁছা সম্ভব হবে: আবদুল হালিম বোখারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

halim-bakhariফারুক ফেরদৌস: কওমি মাদরাসার শিক্ষা ব্যবস্থার স্বীকৃতি বাস্তবায়নের লক্ষে ২০১২ সালের ১৫ এপ্রিল গঠিত ১৭ সদস্যের কমিটির মেয়াদ বাড়ানো হয়েছে। ১৭ সদস্যের এই কমিশনের চেয়ারম্যান হাটহাজারী মাদরাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফী।

সরকারের পক্ষ থেকে এই ইতিবাচক উদ্যোগ আসার পর ওলামায়ে কেরামের ঐক্যমত্যের ভিত্তিতেই স্বীকৃতির সম্ভাবনা দেখা দিয়েছে। পুরনো অনেক হিসাব নিকাশই ওলট পালট হয়ে গিয়েছে।

পরিবর্তিত পরিস্থিতি নিয়ে কী ভাবছেন সম্মিলিত কওমি মাদরাসা বোর্ডের সভাপতি আল্লামা আবদুল হালিম বোখারী। বিষয়টি নিয়ে কথা হয় তার সঙ্গে।

আল্লামা আবদুল হালিম বোখারী বলেন, ‘আল্লামা আহমদ শফীর সাথে সম্মিলিত কওমি মাদ্রাসা বোর্ডের পূর্ব নির্ধারিত বৈঠকটি হচ্ছে না। বেফাকের নেতারা চাচ্ছেন সারা বাংলাদেশ থেকে আলেম ওলামাদের নিয়ে একটি ওলামা সম্মেলন করতে। সেখানে আমরাও থাকবো।

২০১২ সনে গঠিত আল্লামা আহমদ শফীর নেতৃত্বাধীন ১৭ সদস্যের কমিশন সক্রিয় করার পর কি ‍কিছুদিন আগে গঠিত ১৫ সদস্যের কমিটিটা কি আর সক্রিয় থাকবে? এবিষয়ে আল্লামা বোখারী বলছেন, ওই কমিটি এখনো সক্রিয় বলেই জানছি, নেতারা এটাও বলছেন। আমি বুঝতে পারছি না। ব্যাপারটা নিয়ে ধোঁয়াশা আছে।

আল্লামা আহমদ শফীর নেতৃত্বাধীন ১৭ সদস্যের কমিশন নিয়ে আশাবাদ ব্যক্ত করে আব্দুল হালিম বোখারী বলেন, ‘১৭ সদস্যের কমিশনে বেফাকের প্রতিনিধিই বেশি। আমাদের চার বোর্ডের প্রতিনিধিও আছে। সবাই মিলে যদি সিদ্ধান্ত নেন, খুব সহজেই ঐক্যমত্যে পৌঁছা সম্ভব হবে বলে আমি মনে করি। আল্লামা আহমদ শফী ‍যদি আসেন, ওনার সাথে যদি আমরা বসতে পারি তাহলে আর সমস্যা থাকবে না।’

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ