সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মোদি একটা পঁচা ডিম: মিয়াদাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

modi-meyadadআওয়ার ইসলাম: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটা পচা ডিম বলে উল্লেখ করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ। মোদির জীবন বৃত্তান্ত নিয়েও কটূক্তি করেছেন তিনি। খবর ভারতীয় পত্রিকা এইসময়ের।

পাকিস্তানের একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন।

খবরে বলা হয়েছে, সাক্ষাৎকারে চোস্ত পাঞ্জাবিতে ভারতের সেনা অভিযানের নিন্দাও করেন জাভেদ মিয়াঁদাদ। সাক্ষাৎকারের শুরুতে ভারতীয়দের সুখ্যাতি করেন এ ক্রিকেটার। তবে সেটা ব্যাঙ্গার্থে। মোদির পদবীকে 'মুডি' বলে উল্লেখ করেন তিনি।

এইসময় পত্রিকার দাবি, মোদিকে কুৎসিত ভাষায় গালাগালি করেন মিয়াঁদাদ। এমন ভাষা এর আগে কেউ ব্যবহার করেনি বলে খবরে বলা হয়েছে।

এদিকে মিয়াঁদাদের বক্তব্যের তীব্র সমালোচনা করে বিসিসিআই সভাপতি তথা বিজেপি এমপি অনুরাগ ঠাকুর পিটিআইকে একটি সাক্ষাৎকার দিয়েছেন।

তিনি বলেন, ক্রিকেট মাঠে ও ক্রীড়াঙ্গনে ভারতের কাছে পাকিস্তানের পর পর পর্যুদস্ত হওয়া কিছুতেই হজম করতে পারছে না সাবেক এ পাকিস্তান অধিনায়ক। সেই হতাশা থেকেই এমন মন্তব্য করেছেন তিনি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ