বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

ইসলামী ব্যাংকের শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

islami-bankআওয়ার ইসলাম : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির সভা আজ  মঙ্গলবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে। কমিটির ভাইস চেয়ারম্যান ও আল জামিয়াতুস সিদ্দীকিয়া দারুল উলুম (মাদ্রাসা-ই-ফুরফুরা শরীফ)-এর মুহাদ্দিস ও প্রধান মুফতী মাওলানা ছাঈদ আহমদ এতে সভাপতিত্ব করেন।

কমিটির সদস্য সচিব ও ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম-এর সহযোগী অধ্যাপক ড. মাওলানা মুহাম্মদ আবদুস সামাদ, সদস্য ও ব্যাংকের সাবেক এক্সিকিউটিভ প্রেসিডেন্ট আবদুর রকীব, আল জামিয়াতুল ইসলামিয়া, পটিয়া, চট্টগ্রাম-এর মুহাদ্দিস ও মুফতী শামছুদ্দীন জিয়া, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর সহযোগী অধ্যাপক ড. হাসান মোহাম্মদ মঈনুদ্দীন, জাতীয় বিশ্ববিদ্যালয়-এর সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মানজুরে ইলাহী এবং জামেয়া ইসলামিয়া মারকাজুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউদ্দীন রব্বানী, ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মোহাম্মদ আবদুল মান্নান, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুব-উল-আলম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুল হুদা, মোহাম্মাদ আলী এবং মোহাম্মদ শহীদ উল্লাহ, এসিএ সভায় উপস্থিত ছিলেন ।

সভায় ব্যাংকের শরী‘আহ পরিপালন বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয় ও ব্যাংকের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করা হয়।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ