মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মালয়েশিয়ায় বাংলাদেশি ইমাম অপহরণ; গ্রেফতার ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

malyshia-imamআওয়ার ইসলাম: মালয়েশিয়ায় বাংলাদেশি ইমাম অপহরণের ঘটনা ঘটেছে। পেনাঙ রাজ্যের জর্জ টাউন থেকে তাকে অপহরণ করে একদল সন্ত্রাসী। এ  ঘটনায় চার জনকে আটক করেছে পুলিশ, যাদের সবাই মায়ানমারের নাগরিক বলে জানা গেছে।

২৩ সেপ্টেম্বর শুক্রবার স্থানীয় সময় দুপুর দুইটার দিকে চারজনকে আটক করে পুলিশ। এসময় অপহৃত ইমামকেও উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, গত বুধবার পেনাঙ রাজ্যের জর্জ টাউনের একটি বাস স্টেশন থেকে তাকে অপহরণ করা হয়েছিল।

রাজ্য অপরাধ তদন্ত বিভাগের প্রধান রাজারুদ্দিন হুসাইন জানান, ৪৬ বছর বয়সী ওই বাংলাদেশি ইমামকে একটি বাসায় বন্দি করে রাখা হয়েছিল। মুক্তিপণ হিসেবে ভুক্তভোগীর পরিবার ও বন্ধুদের কাছ থেকে এক লাখ ২৫ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত দাবি করেছিল তারা।

তিনি আরও জানান, তথ্য ও নজরদারির ভিত্তিতে আমরা সন্দেহভাজনদের অবস্থান শনাক্ত করে আটক করতে স্বক্ষম হয়েছি। অপহরণের ঘটনায় তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৬৫ ধারায় তদন্ত পরিচালিত হবে।

জানা যায়, ভুক্তভোগী ইমাম গত ১৪ সেপ্টেম্বর মালয়েশিয়ায় গিয়েছেন। ঘটনার দিন রাজধানী কুয়ালালামপুরে যেতে একটি বাসের জন্য অপক্ষো করছিলেন তিনি। এসময় সন্দেহভাজনরা তার কাছে একটি গাড়ি থামিয়ে তাকে তাতে টেনে তুলে নিয়ে যায়।

সূত্র: নিউজ স্ট্রেইট টাইমস

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ