সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kobi2আওয়ার ইসলাম: সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হককে দেখতে হাসপাতালে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় ক‌্যান্সার আক্রান্ত কবির চিকিৎসার সব দায়-দায়িত্ব নেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী।

সৈয়দ শামসুল হক রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে তার কেমোথেরাপি চলছে। ফুসফুসের জটিলায় আক্রান্ত হয়ে উন্নত চিকিৎসার জন্য গত এপ্রিলে যুক্তরাজ্য যান সৈয়দ শামসুল হক। সেখানে তার ক‌্যান্সার ধরা পড়ে।

৮০ পেরোনো এই লেখক ক্যান্সার থেকে সুস্থতার বিষয়ে সেখানকার চিকিৎসকদের কাছ থেকে কোনো আশ্বাস পাননি। জীবনের বাকি দিনগুলো দেশে কাটানোর জন্যই গত ১ অগাস্ট ফিরেছেন তিনি। দেশে ফিরে এই হাসপাতালেই ভর্তি হন সৈয়দ শামসুল হক। তাকে দেখতে শনিবার বিকালে ইউনাইটেড হাসপাতালে যান শেখ হাসিনা। এসময় সৈয়দ শামসুল হকের চিকিৎসার খোঁজ-খবর নেন শেখ হাসিনা। তিনি দীর্ঘ সময় সৈয়দ শামসুল হকের সঙ্গে কথা বলেন। এসময় সব্যসাচী এই লেখক আবেগ-আপ্লুত হয়ে পড়েন।

কবির স্ত্রী আনোয়ারা সৈয়দ হক, পুত্র দ্বিতীয় সৈয়দ হকসহ পরিবারের সদস্যরা এসময় হাসপাতালে ছিলেন। একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কার পাওয়া এই সাহিত্যিকের লেখা ‘খেলারাম খেলে যা’, ‘নীল দংশন’, ‘মৃগয়া’, ‘সীমানা ছাড়িয়ে’, ‘আয়না বিবির পালা’সহ বহু পাঠকপ্রিয় বই এসেছে। তার লেখা নাটক ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ ও ‘নুরুল দীনের সারাজীবন’ বাংলাদেশের মঞ্চনাটকের ইতিহাসে মাইলফলক হয়ে আছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ