সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা শনিরআখড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার

রসিক স্বৈরশাসক মুগাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

UntVVitled-2 copyআওয়ার ইসলাম : জিম্বাবোয়ের ৯২ বছর বয়স্ক স্বৈরশাসক রবার্ট মুগাবে রসিক মানুষ। গত শুক্রবার দেশটিতে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিলো। গতকাল শনিবার হারারেতে দেশটির প্রধান বিমানবন্দরে তাঁর স্বাস্থ্য নিয়ে শুক্রবারের জল্পনা কল্পনার উত্তরে হাসতে হাসতে তিনি কৌতুক করলেন, ‘আমি মরে গিয়েছিলাম, আবার বেঁচে উঠেছি’। মুগাবে যখন বিমান থেকে নামেন তখন তাকে বেশ উৎফুল্ল দেখাচ্ছিল। পারিবারিক কারণে তিনি দুবাই গিয়েছিলেন বলে জানান তিনি।

বিমানের তথ্য রেকর্ড অনুযায়ী মুগাবের বিমান পূর্বএশিয়ার দিকে যাচ্ছিল। কিন্তু তার বিমান নির্ধারিত গন্তব্য বদলে দুবাই যাওয়ায় গুজব ছড়িয়ে পড়ে যে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এবং দুবাইয়ে চিকিৎসা নিতে গেছেন। এমনকী এমন খবরও ছড়িয়ে পড়ে যে তিনি মারা গেছেন। সার্দার ডেইলি ওয়েবসাইট একটি নিবন্ধ প্রকাশ করে যাতে লেখা হয় ‘রবার্ট মুগাবে স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। জিম্বাবোয়ের অর্ন্তবর্তীকালীন প্রেসিডেন্ট হয়েছেন এম্নানগাগুয়া।’

মুগাবে এবার বিমান থেকে নেমে বললেন, ‘হ্যাঁ- আমি মরে গিয়েছিলাম, সত্যিই আমি মারা গিয়েছিলাম। কিন্তু বরাবরের মতই আমি আবার বেঁচে উঠেছি। আমার নিজের দেশে যখন আমি পা রেখেছি- তখন আমি আসল।’ গত মে মাসে মিঃ মুগাবের স্ত্রী গ্রেস বলেছিলেন, ‘রবার্ট মুগাবে কবরে গেলেও সেখান থেকে দেশ শাসন করবেন।’ ১৯৮০ সাল থেকে ক্ষমতায় আছেন মিঃ মুগাবে এবং তিনি বলেছেন তিনি ২০১৮ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ