সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

অলিম্পিকে স্বর্ণজয়ী মার্গারিটা মামুনের বাবা আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ol

আওয়ার ইসলাম: ব্রাজিলের রিও অলিম্পিকে জিমন্যাস্টিকে স্বর্ণজয়ী মার্গারিটা মামুনের বাবা আবদুল্লাহ আল মামুন মারা গেছেন। ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। বাংলাদেশ সময় শুক্রবার বিকাল ৫টায় রাশিয়ার মস্কোতে মার্গারিটার বাবা আব্দুল্লাহ আল মামুনের মৃত্যু হয়।

আবদুল্লাহ আল-মামুনের বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলার কাশিপুর গ্রামে। মামুনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তাঁর মামা আশরাফুল কবির বুলু। তিনি জানান, দীর্ঘদিন ধরেই ক্যানসারে আক্রান্ত ছিলেন মামুন। বিছানায় শুয়ে শুয়েই দেখেছেন মেয়ের বিজয়-দৃশ্য দেখেছিলেন বাংলাদেশকে অলিম্পিক স্বর্ণপদকের গর্ব অনুভব করানো মার্গারিটা মামুনের বাবা আবদুল্লাহ আল-মামুন।

আশরাফুল কবির বুলু আরো জানান, মামুনের মরদেহ দেশে আনার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সম্ভবত রাশিয়ায় মামুনকে দাফন করা হবে।

বুলু জানান, মামুন এসএসসি পাস করেন দুর্গাপুর উ”চ বিদ্যালয় থেকে। এইচএসসি করেন দিনাজপুর সরকারি কলেজ থেকে। এরপর ভর্তি হন রাজশাহী মেডিকেল কলেজে। ১৯৮৩ সালের শেষ দিকে মেরিন প্রকৌশল বিষয়ে বৃত্তি নিয়ে রাশিয়া চলে যান। সেখানে আন্না মারাদিকা নামে এক জিমন্যাস্টকে বিয়ে করেন তিনি।

মস্কোতে জন্ম নেওয়া ২০ বছর বয়সী মার্গারিটা গেমসের পঞ্চদশ দিনে ২০ আগস্ট ব্যক্তিগত ‘অল-অ্যারাউন্ড’ ইভেন্টে সোনা জেতেন। মা সাবেক রিদমিক জিমন্যাস্ট আন্নার কাছ থেকেই দীক্ষা পেয়েছিলেন তিনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ