বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

ঝিনাইদহে গৃহবধূকে হত্যার অভিযোগে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Jhenidah Houseখালিদ হাসান, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ শহরের বকুলতলায় তানজিলা খাতুন (২৩) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী জুয়েল হোসেনকে আটকের দাবিতে মৃতদেহ নিয়ে শহরে বিক্ষোভ করেছেন ওই গৃহবধূর স্বজনেরা।

মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গ থেকে মরদেহ নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড ঘুরে পাগলা কানাই মোড় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে মৃত তানজিলার বাবা ও স্বজনেরা বক্তব্য রাখেন। তারা অবিলম্বে স্বামী জুয়েল ও তার পরিবারের জড়িতদের আটকের দাবি জানান।

স্থানীয় সূত্র জানায়, শহরের বকুলতলা এলাকার বাকি বিল্লাহর ছেলে জুয়েল হোসেনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে গত ২৯ এপ্রিল বিয়ে হয় সদর উপজেলার পাগলা কানাই ইউনিয়নের কোড়াপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল গনির মেয়ে তানজিলার।
নিহত গৃহবধুর বাবা সাবেক ইউপি সদস্য আব্দুল গনি অভিযোগ করেন, বিয়ের পর তানজিলা খাতুন ঢাকায় পপুলার হাসপাতালে সেবিকার চাকরি শুরু করেন। তানজিলার পরিবারের অভিযোগ স্ত্রীর অনুপস্থিতিতে স্বামী জুয়েল হোসেন পরকীয়ায় জড়িয়ে পড়েন।
তানজিলা বাড়িতে এসে বিষয়টি জানতে পারলে স্বামীকে বিভিন্ন সময় নিষেধ করেন। এ নিয়ে দুজনের মধ্যে কলহ সৃষ্টি হয়। এর জের ধরে সোমবার (২২ আগষ্ট) বিকেলে জুয়েল ও তার পরিবারের লোকজন তানজিলাকে শ্বাসরোধে হত্যা করে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সূত্রধর জানান, ঘটনার পর থেকে নিহতের স্বামী ও শ্বশুর পলাতক রয়েছে। তাদের আটকের চেষ্টা করা হচ্ছে।

ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ