মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মুরাদনগরে ৫ বছরের শিশুকে ধর্ষণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

indexআমিনুল ইসলাম হুসাইনী, মুরাদনগর, কুমিল্লা : কুমিল্লা মুরাদনগর উপজেলার যাত্রাপুর গ্রামে ৫ বছরের এক শিশুকে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটে শনিবার সকালে । শিশুটির বাবা রতন দেবনাথ রাত ৯টায় বাদি হয়ে অনিল দেবনাথকে আসামী করে মুরাদনগর থানায় একটি মামলা দায়ের করেন। পরে রোববার ভোর ৩টায় একই গ্রামের ধর্ষক অনিল দেবনাথকে তার নিজ বাড়ি থেকে আটক করেন পুলিশ। সে দুই পুত্র সন্তানের জনক। এ ঘটনায় স্থানীয় লোকজনের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার যাত্রাপুর গ্রামের রতন দেবনাথের ৫ বছরের কন্যা শিশু গত শনিবার সকাল আনুমানিক প্রায় ৯টার দিকে বাড়ির আঙ্গিনায় খেলা করার সময় পাশের বাড়ির দাদার বয়সী অনিল দেবনাথ (৫০) ইশারায় শিশুটিকে ডেকে তার ঘরে নিয়ে ধর্ষন করে।

এ বিষয়ে মুরাদনগর থানার এস আই মাহবুবুর রহমান আওয়ার ইসলাম ২৪ ডটকমকে বলেন, অভিযুক্ত অনিলকে আটক করা হয়েছে এবং রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরন করা হয়েছে।

বর্তমানে ধর্ষিতা শিশুটিকে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ