সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের

সাংবাদিক মোবারক হোসেন চৌধুরী'র মায়ের জন্য দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

aaআমিনুল ইসলাম : কসবা উপজেলা প্রেসক্লাব এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোবারক হোসেন চৌধুরী (নাছির) এবং বীর মুক্তিযোদ্বা সমশের আজাদ চৌধুরী (খোকন)’র মাতা ফিরোজা বেগম'র আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল করা হয়েছে।

শনিবারে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি (একটি মানববাধিকার সংস্থা), কসবা উপজেলা কমিটি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কসবা'র আয়োজনে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত দোয়া মাহফিলে সাংবাদি, মানববাধিকার কর্মী, সহ মরহুমার আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরিচালনা করেন দৈনিক দেশকাল'র কসবা প্রতিনিধি, সাধারণ সম্পাদক, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি (এইচ,আর,আর এস) ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বি,এম ,এস,এফ) কসবা উপজেলার প্রতিনিধি, সাংবাদিক মোহাম্মদ রাসেল সরকার।

উক্ত দোয়ার অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে 'দৈনিক অালোকিত বাংলাদেশের নিয়মিত লেখক, কলামিষ্ট, ছড়াকার, গল্পকার,'আওয়ার ইসলাম ২৪ ডটকম'র রিপোর্টার এবং আদ্রা জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হাফেজ মাওলানা আমিনুল ইসলাম হুসাইনী বলেন, সাংবাদিকতা হচ্ছে, চলন্ত ইতিহাস। সাংবাদিকতা কখনো মিথ্যার বেসাতি করে না। তাই সাংবাদিকতা মহান আল্লাহর পক্ষ থেকে এক গুরুদায়িত্ব। সুতরাং এ দায়িত্বে কেউ হেরফের করলে তাকে আর যায় কিছুই বলা হোক না কেন, সাংবাদিক বলা যায় না। তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং মরহুমার সকল স্বজনদের ধৈর্য ধারণ করার তাওফিক প্রার্থনা করে উক্ত দোয়ার মাহফিলের মোনাজাত পরিবেশন করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ