সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

মক্কার ক্রেন দুর্ঘটনার প্রথম শুনানি, কাঠগড়ায় ১৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Crane Disisterএম রবিউল্লাহ; আওয়ার ইসলাম

গত বছর হজের সময় সৌদি আরবের গ্রান্ড মসজিদে ক্রেন দুর্ঘটনার জন্য সৌদির এক বিলেনিয়ারি ও বিদেশিসহ ১৩ জনকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। বুধবার প্রথমবারের মতো ওই দুর্ঘনার শুনানি হয় আদালতে। সৌদি আরবের ব্যুরো অব ইনভেস্টিগেশন ও পাবলিক প্রসিকিউশন (বিআইপিপি) দুর্ঘনার ২৯০ দিন পর তদন্ত প্রতিবেদন সম্পূর্ণ করার পরে শুনানি হয়।

শুনানিতে ৬ জন সৌদি নাগরিক ছাড়াও পাকিস্তান, জর্ডান, ফিলিপাইন, কানাডা, ফিলিস্তিন, মিসর ও আমিরাতের একজন করে নাগরিকের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।

বিআইপিপি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী, গত বছরের ওই ক্রেন দুর্ঘটনায় ১১০ জন নিহত হয়, ২১০ জন আহত হয় ও ৮ জন পঙ্গুত্ব বরণ করেছে।

ক্রেন দুর্ঘটনায় নির্মাণাধীন প্রতিষ্ঠানের গাফিলতি ছিল তদন্তে বলা হয়। বিভিন্ন প্রযুক্তিগত তথ্য ছাড়াও কিভাবে ক্রেনটি পরে তা উপস্থাপন করা হয়। ৮৭ ডিগ্রি কোণে ক্রেনটি হেলে মাটিতে পড়েছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত হয়েছে। ক্রেনটি মাটিকে হেলে পরার আগের ২৪ ঘন্টার বাতাসের গতির তদন্ত করা হয়। হেলে পরার আগের মুহুর্তে বাতাসের গতি ৮৯ কিলোমিটার ছিল। ক্রেনটির দৈর্ঘ্য ছিল ২০০ মিটার ওজন ছিল ১৩৫০ টন।

বিচারিক সূত্রে জানা যায়, গাফিলতি, হত্যা, আহত ও প্রতিবন্ধী করার জন্য অভিযুক্ত হতে পারে ১৩ জন। রায়ের আগে এর বেশি কিছু বলেনি বিচারিক।

সূত্র: আরব নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ