সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম

যোগ্য হলে জাল সার্টিফিকেটে নেয়া চাকরি হালাল!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

14873365 (1) copy

ফারুক ফেরদৌস : দারুল উলুম দেওবন্দের মুফতিরা একটি ফতোয়ায় বলেছেন, জাল সার্টিফিকেট দিয়ে চাকরি নেয়া বৈধ নয়। তবে ওই ব্যক্তি যদি তার উপর অর্পিত দায়িত্ব পালন করার যোগ্য হয় এবং পালন করে তাহলে সেই চাকরির বেতন হালাল হবে।

সম্প্রতি পাকিস্তান থেকে এক ব্যক্তি জাল সার্টিফিকেট দিয়ে চাকরি নেয়া এবং সেই চাকরির বেতন হালাল হওয়ার ব্যাপারে প্রশ্ন করলে এই ফতোয়া দেয় দারুল উলুম দেওবন্দ।

দারুল উলুম দেওবন্দের ইফতা বিভাগের জবাব নং ৬৯০১৪ এ মুফতিরা এই প্রশ্নের উত্তরে বলেন, ইসলামে নকল সার্টিফিকেট বানানো এবং এর মাধ্যমে চাকরি নেয়া হারাম। কিন্তু নকল সার্টিফিকেট ব্যবহার করে নেয়া চাকরির বেতনের ব্যাপারে তারা বলেন, ওই ব্যক্তি যদি তার উপর অর্পিত দায়িত্ব পালনের যোগ্যতা রাখেন এবং সে ওইসব দায়িত্ব ঠিকঠিক পালন করে তাহলে বেতন হারাম হবে না।

তবে তারা বলেন, উত্তম হলো সে এই চাকরি ছেড়ে দেবে এবং জীবিকার জন্য অন্য কাজ খুঁজবে। এ ক্ষেত্রে মুসলিম বা অমুসলিম দেশের মধ্যে কোনো পার্থক্য নেই বলেও উল্লেখ করেন তারা।

সূত্র : রোজনামা খবরিন

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ