সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

উড়ার সময়ও ঘুমাতে পারে পাখি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Vanneau sociable (Chettusia gregaria)

এম রবিউল্লাহ; আওয়ার ইসলাম

পাখি নিয়ে অতীতে অনেক গবেষণা পরিচালিত হয়েছে। অনেক তথ্য পাওয়া গেছে গবেষণায়। সম্প্রতি জার্মানির একদল গবেষক প্রমাণ করেছে যে পাখি উড়ার সময়ও ঘুমাতে পারে। জামার্নির বাভারিয়ার সিইউসিনের ম্যাক্স প্ল্যাংঙ্ক ইন্সটিটিউটের বিজ্ঞানীরা প্রথমবারের মতো প্রমাণ করেছে যে ঘুমের মধ্যেও পাখি শূন্যে উড়তে পারে। বুধবার ঘুমের মধ্যে পাখি উড়ার তথ্য প্রকাশ করে গবেষকরা।

গবেষকরা গালাপাগোস দ্বীপপুঞ্জের ফ্রিগেট বার্ড নিয়ে গবেষণাটি চালান। দশ দিন তারা নারী পাখিদের মাথায় একটি ডিভাইস রেখে পাখিদের ব্রেইনের কর্মকা- পর্যবেক্ষণ করেন। এই সময়ের গবেষণায় তারা পায়, ডাঙার চেয়ে মহাসাগরে উড়া পাখিদের কম ঘুমের প্রয়োজন হয়।

জার্নাল ন্যাচার কমিউনিকেশন্সে গবেষণকরা লিখেন, পাখিরা পরিবেশগত সচেতনা বজায় রাখতে পারে। পাখিদের মস্তিস্ক দুইভাবেই কাজ করে। একই সঙ্গে ঘুমাতে পারে আবার উড়তেও পারে। একটি চোখ খোলা রেখে আরেক চোখে ঘুমাতে পারে পাখিরা।

গবেষণায় বলা হয়, একটি পাখি প্রতিদিন কমবেশি ৪২ মিনিট ঘুমায়। তবে ডাঙায় থাকা অবস্থায় পাখিরা ১২ ঘন্টার বেশি ঘুমায়। তবে স্বাভাবিক সময়ের চেয়ে উড়ার সময় পাখিরা কম ঘুমায় বলে গবেষকরা জানান।

ম্যাক্স প্ল্যাংঙ্ক ইন্সটিউটের গবেষণা দলের প্রধান নিলস রেটনবোর্গ বলেন, মাঝে মধ্যে উড়ন্ত পাখিদের মস্তিস্ক অর্ধেক তন্দ্রায় থাকে। সামনে কোনো হুমকি প্রতিরোধ করার জন্য পাখিরা এক চোখ খোলা রাখে বলে জানান নিলস।

সূত্র: দ্য লোকাল

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ