মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

স্টার জলসা দেখতে না দেয়ায় স্বামী খুন, স্ত্রীর যাবজ্জীবন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

nahida

আওয়ার ইসলাম: গাজীপুরে স্টার জলসা দেখতে না দেয়ায় স্ত্রীর ছুরিকাঘাতে স্বামী হত্যা মামলায় নাহিদা আকন্দ ওরফে রীপাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

 বুধবার দুপুরে গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এ হত্যা মামলার রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

 দণ্ডপ্রাপ্ত নাহিদা আকন্দ ওরফে রীপা নরসিংদীর মনোহরদী থানার পশ্চিম চালাকচর গ্রামের মতিউল ইসলাম ওরফে বাবু মেম্বারের মেয়ে এবং গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া এলাকার মো. শাহজাহানের ছেলে সোহরাব হোসেন ওরফে আমির হোসেনের স্ত্রী।

গাজীপুর আদালতের পিপি অ্যাডভোকেট মো. হারিছ উদ্দিন আহমদ জানান, সোহরাব হোসেন স্ত্রী নাহিদা আকন্দ ওরফে রীপা ও ছয় বছর বয়সী পুত্র সন্তান নিলয়কে নিয়ে গাজীপুর মহানগরের তেলিপাড়া এলাকার মনির হোসেনের বাড়িতে ভাড়া থেকে এয়ারটেল মোবাইল অপারেটর কোম্পানিতে চাকুরী করতেন। তারা ২০০৭ সালে পারিবারিকভাবে বিয়ে করেন।

গত বছরের ৪ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে রীপা টিভিতে স্টার জলসা দেখছিল। বাসায় ফিরে স্বামী সোহরাব রীপাকে স্টার জলসা দেখতে নিষেধ করেন। এ নিয়ে দু’জনের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে রীপা ক্ষীপ্ত হয়ে সোহরাবকে ধারালো চাকু দিয়ে বুকের বাম পাশে আঘাত করে গুরুতর রক্তাক্ত ও জখম করে।

 পরে স্বজনরা তাকে উদ্ধার করে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এঘটনায় নিহতের বাবা শাহজাহান ঘটনার পরের দিন (৫ জানুয়ারি) বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই, এআরএম) আল মামুন তদন্ত শেষে রীপার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করলে আদালত গত বছরের ১ অক্টোবর অভিযোগ গঠন করেন।

বুধবার দুপুরে ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও উভয়পক্ষের শুনানী শেষে আসামী রিপার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত পেনাল কোড ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে এ রায় দেন।

রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন পিপি মো. হারিছ উদ্দিন আহম্মদ। আসামী পক্ষে ছিলেন আইনজীবী বেà