মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

প্রেমিকার কথায় বোরকা পরে স্কুলে এসে জেলে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

shohagরাজবাড়ী: উঠতি বয়সীদের কাছে প্রেমের কাছে নাকি সবকিছুই হার মানে। সেই চেলেঞ্জকে হার মানাতে গিয়ে লাল দালানের বাসিন্দা হতে হলো সোহাগ বিশ্বাস।

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া লিয়াকত আলী স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র সোহাগ রোববার সকালে বোরকা পরে কলেজে প্রবেশ করে। তার চলাফেরায় সন্দেহ সৃষ্টি হলে তাকে আটক করা হয়। পরে তাকে বালিয়াকান্দি থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

সোহাগের বাবার নাম গফুর বিশ্বাস। বাড়ি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলধামু গ্রামে। সে নারুয়া লিয়াকত আলী স্মৃতি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোহাগ বিশ্বাস সকালে বোরকা পরে কলেজে আসে। তার পায়ের সেন্ডেল দেখে বোঝা যায় সে ছেলে। পরে তাকে আটক করা হয়। বিষয়টি জানাজানি হলে থানার এস.আই অঙ্কুর ভট্টাচার্য্য তাকে আটক করে থানায় নিয়ে আসে।

সোহাগ বিশ্বাস জানায়, সে ওই স্কুলের সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয়। ওই ছাত্রী তাকে বোরকা পরে স্কুলে আসতে পারলে ভালোবাসবে বলে জানায়। ওই ছাত্রীর কথামতো সে বোরকা পরে এসে ধরা পড়ে। বালিয়াকান্দি থানার ওসি জাহিদুল ইসলাম পিপিএম জানান, আটককৃত ছাত্রকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ