সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

ব্রিটেনে তৈরি হচ্ছে ফেসবুক বিমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

biman

ঢাকা: যুক্তরাজ্যের সমারসেটের একটি কারখানায় নিজেদের প্রথম ড্রোন বিমান তৈরি করছে ফেসবুক।

তবে যাত্রী পরিবহন, যুদ্ধ বা অন্য কোন উদ্দেশ্যে নয়, উন্নয়নশীল দেশের লাখ লাখ মানুষকে ইন্টারনেটের আওতায় আনার উদ্দেশ্যে তাদের এই বিমান নির্মাণ।

এটি একটি বিদ্যুৎ চালিত চালকবিহীন বা ড্রোন বিমান। সেটি আকাশে উড়ে উড়ে দুর্গম এলাকার মানুষদের ইন্টারনেট সেবা দেবে।

ফেসবুকের বিমান নির্মাণের এই প্রজেক্টের নাম একুইলা। এখানে সৌরশক্তি চালিত একটি বিমান নির্মাণ করা হচ্ছে, যেটি মাসের পর দুর্গম এলাকার আকাশে উড়তে পারবে।

ফলে যেসব এলাকায় বিমানটি উড়বে, সেখানকার বাসিন্দারা এটি থেকে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

দুইবছর আগে ব্রিটেনের একটি ড্রোন নির্মাণ প্রতিষ্ঠান কিনে নেয় ফেসবুক। সেই প্রতিষ্ঠানেই তৈরি হচ্ছে এই বিমান।

প্রথম বিমানটির পরীক্ষা শেষ হয়েছে যেটি আকাশে নব্বুই মিনিট উড়েছে।

প্রজেক্টের প্রকৌশলী অ্যান্ডি কক্স বলছেন, আমাদের এখনো অনেক কাজ বাকি রয়েছে। কারণ এই বিমানটি আকাশে একটানা অন্তত তিনমাস উড়বে এবং অন্য কোন সিগন্যালে সমস্যা না করে ইন্টারনেট সেবা দেবে।

এখন পর্যন্ত সৌরবিদ্যুত চালিত বিমান সর্ব্বোচ্চ আকাশে উড়েছে দুই সপ্তাহ। ফলে ফেসবুক যে পরিকল্পনা করছে, সেটি বাস্তবায়ন করতে হলে তাদের আরো অনেক কাজ সত্যিই বাকি রয়েছে।

সূত্র: বিবিসি