সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

পুরনো কুরআন শরীফ কি করবেন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

quran_puratonমুফতি আবু সাঈদ জোবায়ের: আমাদের অনেকের বাসায়ই পুরনো কিছু কুরআন শরীফ আছে।বেশী পুরনো হয়ে যাওয়ার কারণে বা  কিছুটা ছেঁড়াফাটা হয়ে যাওয়ার কারনে ওগুলো পড়া অনেকটা কষ্টের।বিশেষত মসজিদগুলোতে এমন পুরনো ছেঁড়াফাটা কুরআন শরীফ বেশী চোখে পড়ে। অনেকে এ নিয়ে আতংকে ভোগেন। পড়াও যাচ্ছেনা। আবার ঠিক কি করা উচিত তা ভেবেও পাননা।

ইসলাম এ ক্ষেত্রেও দিয়েছে পূর্ণ সচেতন দিক নির্দেশনা। ইসলামী আইন বিশারদগণ লিখেছেন, যে সকল কুরআন শরীফ অত্যধিক পুরনো হয়ে যাওয়ার কারনে লেখা মুছে গেছে বা ছিঁড়ে যাওয়ার কারনে পড়ার অনুপযোগী হয়ে গেছে, সেগুলোকে মুসলমান মৃত ব্যক্তির ন্যায় পবিত্র কাপড়ে পেঁচিয়ে সুরক্ষিত ও পবিত্র স্থানে দাফন করে দিবে।

অথ্যাৎ, ময়লার ভাগাড় বা অত্যধিক নোংরা স্থানের আশেপাশে দাফন করবেনা।বরং যেখানে সাধারণত মানুষ বা গরু ছাগল ইত্যাদি চলাফেরা করেনা এমন জায়গায় দাফন করতেহবে। এটিই সর্বোত্তম পদ্ধতি। এছাড়াও যদি চট বা অন্যকিছুর নাপাকিমুক্ত ছোট বস্তা বা থলেতে পুরে ভারি পাথর বা ইট বেঁধে নদী বা বড় জলাশয়ে ডুবিয়ে দেয়া হয়, তাহলে তাও জায়িজ হবে।কেউ কেউ জ্বালিয়ে দেয়ার কথা বলেছেন,তবে জ্বালিয়ে দেয়া ঠিক নয়।

কারন, জ্বালিয়ে দেয়ার মাধ্যমে কোরআনের যথায়থ হক আদায় হয় না। এরপরও যদি কেউ জ্বালিয়ে দেয়, তাহলে ছাইগুলোকে দাফন করে দিতে হবে বা নদীতে ভাসিয়ে দিতে হবে। তবে সর্বোত্তম পন্থা হল সরাসরি কাপড় পেঁচিয়ে দাফন করে দেয়া।

সূত্র:আল মুহিতুল বুরহানী, ৮/১০, ফতোয়া তাতারখানিয়া, ১৮/৬৮।   

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ