সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা শনিরআখড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার

তাকমিলে ৪র্থ শাকিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

shakil copyওয়ালি উল্লাহ সিরাজ : এ বছর বাইতুল উলূম ঢালকানগর মাদরাসা থেকে তাকমিল জামাতে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ বোর্ডের মেধাতালিকায় চতুর্থ স্থান অধিকার করেছেন ময়মনসিংহের শাকিল হুসাইন

শাকিল হুসাইনের ছাত্র জীবন শুরু হয়েছিল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে। সেখানে একে একে অষ্টম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেন। এর পরে গ্রামের একটি মাদরাসায় নূরানীতে ভর্তি হন। কিছু দিন পরে আবারা নতুন করে ভর্তি হন জেলা শহরের দারুল উলুম নিজামিয়া নামের একটি মাদরাসায়। সেখানেই নূরানী, হেফজসহ কাফিয়া জামাত পর্যন্ত লেখাপড়া করেন। পরবর্তীতে ঢাকার সূত্রাপুরের ঐতিহ্যবাহী বাইতুল উলূম ঢালকা নগর মাদরাসায় কাফিয়ার পরবর্তী জামাত থেকে নিয়ে দারুল হাদিস সম্পন্ন করেন।

শাকিল হুসাইনের বাবা জেনালেন শিক্ষিত। শাকিল হুসাইনকে তাই জেনালের শিক্ষায় শিক্ষিত করার জন্য ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে ভর্তি করিয়ে দিয়ে ছিলেন। কিন্তু অষ্টম শ্রেণীতে উঠার পরে হাঠাৎ তার মা মারা যান। এর পরে সিদ্ধান্ত নেন জীবনের মোড় পরিবতর্নের। এইভাবেই তার মাদরাসায় আসা। তাকমিল জামাতে চতুর্থ হওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে শাকিল হুসাইন জানান, আমি চতুর্থ হয়েছি এটা আল্লাহপাকের রহমত। পাশাপাশি বাবা ও শিক্ষকদের দোয়ার ফসল। অবশ্য গত বছর ফযীলত বিভাগেও বোর্ডে দ্বিতীয় স্থান অধিকার করেছিলাম, তাই এইবারের চতুর্থ হওয়ার পরে খুব একটা খুশি হতে পারছি না।

shakil

ভবিষ্যত স্বপ্ন নিয়ে শাকিল হুসাইন জানান, আমার ইচ্ছা আরো কিছু দিন লেখাপড়া করবো। এর পরে নিজের যোগ্যতা অনুযায়ী ইসলামের কোন একটা খেদমত করবো। আওয়ার ইসলামের মাধ্যমে সবার কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ যেন আমাকে দ্বীনের জন্য কবুল করেন।

আরো পড়ুন

বেফাকে সফলগাঁথাদের ইতিকথা পর্ব-১
ইলমে দীনের পথে; কোথায় কেন ভর্তি হবেন?

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ