বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

আন্তর্জাতিক পদক পেল এক্সিম ব্যাংক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

haidar aliঢাকা : আন্তর্জাতিক গোল্ডেন মেডেল ফর কোয়ালিটি অ্যান্ড সার্ভিস অ্যাওয়ার্ড-২০১৬ অর্জন করেছে এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড (এক্সিম ব্যাংক)। মেক্সিকোভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান ওয়ার্ল্ডওয়াইড মার্কেটিং অর্গানাইজেশন সম্প্রতি এ পদক দেয়।

ব্যাংকের পক্ষে পদকটি গ্রহণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া।

ওয়ার্ল্ডওয়াইড মার্কেটিং অর্গানাইজেশন কর্তৃক নির্বাচিত ইউরোপ ও আমেরিকার খ্যাতিমান ব্যবসায়ী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা সারাবিশ্ব থেকে প্রতি বছর এ পদকের জন্য ব্যবসায় অসামান্য অবদান, সেবার মান ও গুণাগুণ ইত্যাদি বিবেচনায় নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে মনোনীত করে থাকে। তারই ধারাবাহিকতায় এ বছর এক্সিম ব্যাংকে স্বনামধন্য এ পদক দেয়া হয়।

বৈশ্বিক অর্থনৈতিক জটিলতার মধ্যেও অগ্রগতি ও উচ্চমানসম্পন্ন সেবার ধারাকে অক্ষুন্ন রাখতেই এই পদক দেয়া হয়ে থাকে।

/এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ