সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম

মাহরাম পুরুষ ছাড়া নারীর সফরের বিধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

nariমাওলানা মনযূরুল হক : নারীকে মাহরাম ব্যতীত সফর করতে না দেওয়া ইসলামের ব্যাপক এক কুশলী বিধান। মাহরাম পুরুষ এজেন্যেই সঙ্গে থাকবে হবে, যেনো সে তাকে লোলুপ ও পাপাচারীদের থেকে সংরক্ষণ করতে ও নিরাপত্তা দিতে পারে ।

বিশুদ্ধ হাদীসে নারীকে মাহরাম পুরুষ ব্যতীত সফর করতে নিষেধ করা হয়েছে। যেমন ইবন উমার [রা.] থেকে বর্ণিত, তিনি বলেন- রাসূলুল্লাহ [সা] বলেছেন- নারী তিন দিনের সফর মাহরাম ব্যতীত করবে না। আবু সাঈদ খুদরি [রা.] থেকে বর্ণিত, নবী [সা] নারীর দু’দিন অথবা দু’রাতের সফরকে নিষেধ করেছেন, যদি তার সাথে স্বামী অথবা মাহরাম না থাকে।

আবু হুরায়রা [রা.] থেকে বর্ণিত, নবী [সা] বলেছেন- কোনো নারীর জন্য বৈধ নয়, যে আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান রাখে মাহরাম ব্যতীত এক দিন ও এক রাতের দূরত্ব সফর করা।

এসব হাদীসে তিন দিন, দু’দিন ও এক দিন এক রাত সফর না করার যে পরিমাণ এসেছে তা মূলত সে সময় সফর করার প্রচলিত রেওয়াজের ভিত্ততে। তখন মানুষ পায়ে হেঁটে ও বাহনে চড়ে এক দিন, দু’দিন ও তিন দিন সফর করত। হাদীসে উল্লেখিত তিন দিন, দু’দিন ও এক দিন এক রাত দ্বারা হাদীসের বাহ্যিক অর্থ উদ্দেশ্য নয়, বরং উদ্দেশ্য হচ্ছে যার নাম সফর সেটাই মাহরাম ব্যতীত নারীদের জন্য নিষেধ।

ইমাম নাওয়াওয়ী রহ. বলেন- “মোটকথা, যার নাম সফর তার থেকে নারীকে বারণ করা হবে স্বামী অথবা মাহরাম ব্যতীত, হোক সেটা তিন দিন অথবা দু’দিন অথবা এক দিন এক রাত অথবা এক সকাল অথবা অন্য কিছু। কারণ, ইবন আব্বাস থেকে বর্ণিত নিষেধাজ্ঞার হাদীসটি ব্যাপক, তাতে নির্দিষ্ট কোনো সময়ের উল্লেখ নেই । (শরহে সহিহ মুসলিম-৯/১০৩)

মুসলিমের হাদিস- মাহরাম ব্যতীত নারী সফর করবে না”। এ হাদীস সকল প্রকার সফরকে অন্তর্ভুক্ত করে, যার নাম সফর।

মূল : ড. সালেহ ইবনে ফাওজান

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর