সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম

মোবাইল অ্যাপে ইসলামিক তথ্য ভাণ্ডার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

islamic-kotha-appডেস্ক নিউজ : সম্প্রতি ইসলামের নানা বিষয় নিয়ে মোবাইল অ্যাপ প্রকাশ করেছে বাংলাদেশি প্রতিষ্ঠান লাইভ টেকনোলজিস লিমিটেড। অ্যাপটিতে নামাজের সময় থেকে শুরু করে ইসলামিক জীবন যাপনের দরকারি সবকিছুই পাওয়া যাবে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটি।

অ্যাপসটির নাম রাখা হয়েছে ‘ইসলামিক কথা'। নির্মাতা প্রতিষ্ঠান লাইভ টেকনোলজিস জানিয়েছে, প্রতিটি মুসলমানের জন্য দৈনন্দিন চলতে যে বিষয়গুলো সবচেয়ে জানার প্রয়োজন হয় সেই বিষয়গুলোই এই অ্যাপে সন্নিবেশ করা হয়েছে। তার মধ্যে থাকবে নামাজ ও আযানের সময়, অ্যালার্ম, সেহেরি-ইফতারের সময়, কিবলার নির্দেশক ইত্যাদি বিষয়।

এছাড়াও মসজিদের অবস্থান পর্যবেক্ষণ জিপিএস ভিত্তিক গুগল ম্যাপও সংযুক্ত করা হয়েছে এটিতে। ফলে কোন অপরিচিত জায়গায় গেলেও আশপাশে কোথায় কোথায় মসজিদ আছে তা খুঁজে পাওয়া সহজ হবে। রয়েছে বিভিন্ন দোয়া, বিষয়ভিত্তিক হাদিস ও ইসলামিক তথ্য, বাংলা অর্থসহ পবিত্র কালিমা। আরো রয়েছে ধাপে ধাপে নামাজ শিক্ষা বিষয়ক নির্দেশনা, আরবি ইসলামিক ক্যালেন্ডার, আল্লাহ তায়ালার ৯৯ নাম ও অর্থ, জাকাতের হিসাব ও তথ্য, বিভিন্ন বিষয়ে ইসলামিক ভিডিও।

নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, অ্যাপটিতে আজানের টাইমিং পরিবর্তন ও সাইলেন্ট করার সুবিধা রয়েছে, পাশাপাশি জেলাভিত্তিক অবস্থান পরিবর্তন করার সুবিধাও পাওয়া যাবে।

চাইলে ‘ইসলামিক কথা’ অ্যাপটি GOOGLE PLAY STORE-এ গিয়ে একদম ফ্রি ডাউনলোড করে নিতে পারবেন। এখানে অ্যাপসটির ২টি ভার্সন আছে । এর মধ্যে একটি ফুল ভার্সন, আরেকটি লাইট ভার্সন। দুটি ভার্সন থেকে যেটি ইচ্ছে আপনি বেছে নিতে পারবেন বিনামূল্যে।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর/ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ