সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম

আমাদের দেওবন্দ ঈদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেওবন্দশাব্বিরুল কারীম : এই প্রথম অন্য দেশের মাটিতে ঈদের নামাজ আদায় করলাম। প্রায় বাইশটা বছর মাতৃভূমি বাংলার মাটিতে ঈদ কাটিয়েছি। দারুল উলুম দেওবন্দে দাওরা হাদিস পড়ার তাগিদে সোনার বাংলা ছেড়ে রমজানের শুরুতেই। বাবা-মা, ভাই-বোনকে ছেড়ে আমার প্রথম ঈদ। শুধু আমার নয়, আমার মতো অনেক সঙ্গীরও। ঈদের দিন আমরা কজন বন্ধুরা কাক ডাকা ভোরেই ব্যস্ত হয়ে পড়ি সেমাই, নুডুস, লাচ্চা, খিচুরী, মাংস পোলাউ ইত্যাদি পাকানোর কাজে।

বিদেশের মাটিতে বিদেশি খাবার থাকলেও বাংলার খাবারের প্রতি ঝোকটাই ছিলো বেশি। অনেক কষ্টে বাংলা খাবারের ব্যবস্হাপনা করে রেখেছিলাম চাঁদ রাতের আগেই।
মায়ের চুলার পাশে বসে পাক দেখা অভিজ্ঞতার আলোকে চেষ্টা করেছি এসব আয়োজনের।

বিদেশ মাটিতে কেমন হবে ঈদের নামাজ! সবকিছুর অবসান ঘটিয়ে সকাল থেকে নজরে আসতে মুসলিমদের আনাগোনা, রাস্তা ছিল ভরপুর শুভ্র জামা ও শেরওয়ানীতে। দেওবন্দের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে যেয়ে তো অবাক! বিশাল ঈদগাহ। লোকে লোকারণ্য। ঢাকার জাতীয় ঈদগাহের মত।

অবাকের বিষয় দেওবন্দের ওলি গলিতে কোন মেয়ে ছেলের আনাগোনা নেই, শুধু দাড়ি টুপির মিছিল। যেন কোন মুসিলম অধ্যুষিত রাষ্ট্রে ঈদ উদযাপন করলাম। আর এটা দারুল উলুম দেওবন্দেরই ফসল।

aaআমাদের সাথেই থাকেন কাশ্মির, আফ্রিকা সৌদিআরবসহ অনান্য দেশের কিছু শিক্ষার্থী। নামাজের পরে তাদের নিয়ে আমাদের দেশীয় খাবার খাই। তাদের মুখে প্রশংসার বাক্য ঝরে। এত সুস্বাদু খাবার তোমাদের দেশে তৈরি হয়। সাবাই এক বাক্য বলে একবার হলেও বাংলাদেশে সফর করবো।

সবকিছু মিলিয়ে একটি সুন্দর মনোমুগ্ধকর ঈদ উদযাপন করলাম দারুল উলুম দেওবন্দে আমরা ক’জন বাঙ্গালি বন্ধু।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর/ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ