সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের

ঈদ রাতে ইবাদত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

aa আব্দুল্লাহ মুহাম্মাদ যুবায়ের : আবু উমামা রা. এর সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি দুই ঈদের রাত্রে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ইবাদত করবে তার অন্তর ঐদিন মরবে না, যেদিন অন্তরসমূহ মুর্দা হয়ে যাবে।

(ইবনে মাজা) কিয়ামতের দিনে ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে। সে অবস্থা দেখে ভয়ে সকল প্রাণীর অন্তর মৃত প্রায় হয়ে যাবে। কিন্তু যারা ঈদের রাতে ইবাদত করবে, তাঁরা সেই অবস্থা ভীত হবে না। তাঁরা শক্ত থাকবে। তাদের অন্তরও জীবিত থাকবে।

২। হযরত মুয়াজ ইবনে জাবাল (রা.) থেকে বর্ণিত। রাসূল (সা.) বলেন, যে ব্যক্তি পাঁচটি রাত (ইবাদতের উদ্দেশ্যে) জাগ্রত থাকবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তারবিয়ার রাত (জিলহাজ্জ মাসের ৮ তারিখের রাত), আরাফার রাত, কুরবানি দিবসের রাত এবং ঈদুল ফিত্বরের রাত ও মধ্য শাবানের রাত। আত তারগীব ওয়াত তারহীব লিল আসবাহানী-১/২৪৮, লিল মুনজেরী-২/৯৮, হাদীস-১৬৫৬।

এ হাদিস থেকে বুঝা যায় ঈদের রাতে জেগে ইবাদত করলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কিয়ামতের দিন ভয়ংকর অবস্থা দেখে আমাদের অন্তর যেন ঘাবড়ে না যায়, মরে না যায় এবং আমরা যেন জান্নাত পেতে পারি সেজন্য ঈদের রাতে আমাদের অহেতুক কাজ কর্মে লিপ্ত না হয়ে ইবাদতে মশগুল থাকা দরকার।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ