মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

পরিচয় জানাল পুলিশও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

gulshan12ঢাকা : রাজধানীর গুলশানে রেস্তোরাঁয় জিম্মি ঘটনায় বন্দুকধারীদের ছবি টুইটারে আইএসের প্রকাশের পর বাংলাদেশ পুলিশও তাদের নাম ও ছবি প্রকাশ করেছে।

শনিবার রাতে পুলিশ সদর দফতরে প্রধান তথ্য কর্মকর্তা একেএম কামরুল আহছান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। নিহত পাচ হামলাকারীর নাম, আকাশ, বিকাশ, ডন, বাঁধন ও রিপন।

নামের পাশাপাশি তিনি গণমাধ্যমকে নিহত বন্দুকধারীদের হত্যা পরবর্তী ছবিও সরবরাহ করেন।

এরআগে বিকালে রাজধানীর রাজাবাগে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক নিহত দুই পুলিশ কর্মকর্তার জানাযা শেষে সাংবাদিকদের বলেছিলেন, নিহত পাচঁজনই পুলিশের তালিকাভূক্ত জঙ্গী সদস্য, তাদেরকে পুলিশ খুঁজছিলো।

উল্লেখ্য, শুক্রবার রাতে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় কয়েকজন বন্দুকধারী ঢুকে দেশিও বিদেশি নাগরিকদের জিম্মি করে। ১২ ঘন্টার এই জিম্মি ঘটনায় ২০ বিদেশি, ছয় সন্ত্রাসী ও দুই পুলিশ কর্মকর্তাসহ মোট ২৮ জন নিহত হয়েছেন। এ ছাড়া ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে এক জাপানি এবং দুইজন শ্রীলঙ্কার নাগরিক রয়েছে। ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়ে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বনানী থানার ওসি সালাউদ্দিন এবং ডিবির এসি রবিউল ইসলাম। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন পুলিশ সদস্য।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ