সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎অতিবৃষ্টি হলে যে দোয়া পড়বেন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারি সহায়তা দেওয়া হবে: প্রতিমন্ত্রী অমিত বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই

‘আমাদের সামর্থ কম’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

abdul_jabbarআওয়ার ইসলাম ডেস্ক : বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) এর ৩৯ তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল নিয়ে বেশ আশা প্রকাশ করেছেন বোর্ডের মহাসচিব মাওলানা আবদুল জব্বার জাহানাবাদী। তিনি বলেন, এবার আমাদের ছেলেরা বেশ ভালো ফলাফল করেছে। আমরা আশাবাদী।

বুধবার ইফতারের আগ মুহূর্তে আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে টেলিফোন আলাপে এমন আশাবাদ ব্যক্ত করেন মাওলানা আবদুল জব্বার জাহানাবাদী।

৭২ দশমিক ২৯ তুলনামূলক অনেক কম ভালো এর চেয়ে বেশি করা সম্ভব কিনা জানতে চাইলে তিনি বলেন, না এটি আমাদের জন্য যথেষ্ট। এরচেয়ে ভালো করা সম্ভব নয়।

কিন্তু স্কুল আলিয়ার রেজাল্ট পার্সেন্টিসের তুলনায় এটা কম এ প্রশ্নের জবাবে মাওলানা আবদুল জব্বার জাহানাবাদী শিক্ষকদের প্রশিক্ষণের অভাবের কথা উল্লেখ করেন। তিনি বলেন, আমাদের রেজাল্ট আরো বেশি ভালো হওয়ার জন্য মেহনতের প্রয়োজন। আর শিক্ষকদের প্রশিক্ষণ প্রয়োজন। এগুলো ভালোভাবে হচ্ছে না। না হওয়ারও একটা কারণ আছে সেটা হলো আমাদের সামর্থ কম। চাহিদার চেয়ে যোগান না থাকায় অনেক কিছু সম্ভব হচ্ছে না। তবে শিগগির এসব প্রতিকূলতা মাড়িয়ে যাওয়ার চেষ্টা করছি আমরা।

বেফাকের ওয়েবসাইটে ত্রুটির বিষয়ে তিনি বলেন, এসব টেকনিক্যাল বিষয়ে আমাদের ধারণা কম, শুনেছি রেজাল্ট দেখতে সমস্যা হচ্ছে। আমরা লোক লাগিয়েছি। তারা চেষ্টা করছে দ্রুত ঠিক করার।

তিনি বলেন, আগামীকালের মধ্যে আশা করছি সব ঠিক হয়ে যাবে এবং সবাই স্বাচ্ছন্দে রেজাল্ট দেখতে পারবে।

আওয়ার আসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ