সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

এতিমখানায় কারিগরি প্রশিক্ষণ বাধ্যতামূলক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

PM-Parliamentস্টাফ রিপোর্টার : বেসরকারি এতিমখানায় কারিগরি প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। আজ সোমবার জাতীয় সংসদে মাহমুদ উস সামাদ চৌধুরী (সিলেট-৩) এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এর আগে সকাল ১১টা ১০ মিনিটে স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

তিনি বলেন, সমাজসেবা অধিদপ্তরে নিবন্ধন হওয়া তালিকাভুক্ত বেসরকারি এতিমখানাগুলোর মধ্যে অধিকাংশ এতিমখানার এতিমদের জন্য কারিগরি শিক্ষা কোর্স চালু রয়েছে। বেসরকারি এতিমখানা ক্যাপিটেশন গ্র্যান্ট নীতিমালা যুগোপযোগী ও আধুনিকায়ন করার লক্ষ্যে মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য প্রেরিত খসড়া নীতিমালায় ক্যাপিটেশন গ্র্যান্টপ্রাপ্ত সকল বেসরকারি এতিমখানায় কারিগরি প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে।

যেসব এতিম ছেলেমেয়ে লেখাপড়ায় ভালো নয় অথবা অমনোযোগী তাদেরকে স্ব-কর্মসংস্থানের লক্ষ্যে বিবিন্ন ট্রেডে কারিগরি শিক্ষা প্রদান করা হচ্ছে বলেও জানান তিনি। সমাজকল্যাণমন্ত্রী বলেন, সরকারি শিশু পরিবারে অবস্থানরতদের লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন যুগোপযোগী কারিগরি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে আত্মনির্ভরশীল হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে সরকারি শিশু পরিবার চত্তরে পাঁচটি প্রাক-বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করা হচ্ছে।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম/ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ