সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

আসছে নতুন ধরনের ফেসবুক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

new-type-of-facebook-is-comingপ্রযুক্তি ডেস্ক : ফেসবুকে বন্ধুর স্ট্যাটাস আপডেট দেখতে গিয়ে কিংবা পুরোনো স্মৃতির ছবিগুলো দেখতে গিয়ে অফিসের কাজে বিপত্তি ঘটে প্রায়ই। উৎপাদন কমে যায় বাজেভাবে। এ কারণেই অনেক অফিসে ফেসবুক বা এ ধরনের সোশ্যাল মাধ্যম ব্যবহার করা নিষিদ্ধ। বিষয়টি মাথায় রেখেই নতুন একটি ওয়েবসাইট নিয়ে আসছে ফেসবুক।

সম্প্রতি ফিনান্সিয়াল টাইমসে এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, লিংকডইনের মতো পেশাদার মানুষদের কাজের সুবিধা করে দিতেই নতুন ওয়েবসাইটের পরিকল্পনা করেছে ফেসবুক। এটির মাধ্যমে সহকর্মীদের সাথে যোগাযোগ, জরুরী ডকুমেন্ট শেয়ার বা কাজ করা অনেক সহজ হয়ে যাবে।

নতুন ওয়েবসাইট দেখতে কেমন হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে আভাস পাওয়া গেছে যে, ফেসবুকের মূল রঙ ও ডিজাইনই ব্যবহার করা হবে। বদলে আসবে কেবল বিভিন্ন সুবিধায়।

জানা গেছে, নতুন ধরনের ফেসবুক ইতোমধ্যেই অভ্যন্তরীনভাবে ব্যবহার করা হচ্ছে। ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করার আগে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রস্তুত করা হচ্ছে নতুন মাধ্যমটিকে।

নতুন এই ফেসবুক উন্মুক্ত করা হলে, ফেসবুকের কারণে উৎপাদন কমে যাওয়ার অভিযোগে ফেসবুক বন্ধ করা প্রতিষ্ঠানগুলো হয়তো আবার তা উন্মুক্ত করে দিবে। এতে যদি উৎপাদন বাড়ে, এই আশায়!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ