সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের

আল আকসায় হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

israel-attacks-maszidul-aqsaআন্তর্জাতিক ডেস্ক : জেরুজালেমে অবস্থিত মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসায় হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। এ হামলার ঘটনায় ফিলিস্তিনিদের সঙ্গে ইসরাইলের সেনাদের ব্যাপক সংঘর্ষ হয়েছে।

রোববার স্থানীয় সময় সকালে আল আকসায় ইহুদি সেনা এবং অবৈধ ইসরাইলিরা মসজিদুল আকসায় হামলা করে। সে সময় সেখানে ফিলিস্তিনি মুসলমানরা ইবাদতরত অবস্থায় ছিলেন। তারা সঙ্গে সঙ্গে ইহুদি সেনাদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলে।

নিরস্ত্র ফিলিস্তিনি মুসলিমদের ছত্রভঙ্গ করতে ইহুদি সেনারা টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন আহত হন। ঘটনার সময় চারজন ফিলিস্তিনি মুসলিমকে আটক করে ইহুদিরা।

পবিত্র রামজান মাসে এ নিয়ে তিনশর বেশি মুসলিমকে আটক করলো ইহুদিরা। এর বাইরে ৬০ জন ফিলিস্তিনি শিশুকেও ধরে নিয়ে গেছে ইসরাইলিরা।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম/ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ