সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

আর দেখা যাবে না মেসিকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mesiঢাকা: ভিনগ্রহের খেলোয়ার হিসেবে পরিচিত আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবলে আর দেখা যাবে না।

সোমবার চিলির সঙ্গে হারার পর তিনি বিদায়ের ঘোষণা দিয়েছেন।

কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনালে চিলির বিপক্ষে টাইব্রেকারে হারের পর এমন ঘোষণা দেন ফুটবলের এই খুদে জাদুকর।

একারণে মেসির ফুটবল ক্যারিয়ারের সমাপ্তি হচ্ছে এখানেই।

চিলির বিপক্ষে মেসি একটা পেনাল্টি মিস করেছেন। মনে করা হচ্ছে এই হারই তাকে দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। আজ হারের পরেই মেসি ভেঙে পড়েন। তাকে বেশ কাঁদতেও দেখা যায়। আধুনিক ফুটবলের শিল্পী লিওনেল মেসির আন্তর্জাতিক বিদায় মঞ্চটা তাই বিষাদেই ঢাকা পড়ে রইল।

১৯৮৭ সালের ২৪ জুন রোজারিওতে এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় আর্জেন্টিনার লিওনেল মেসি। মেসির বাবার নাম হোর্হে হোরাসিও মেসি এবং মায়ের নাম সেলিয়া মারিয়া কুচ্চিত্তিনি।

ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি ঝোঁক ছিল মেসির। মাত্র পাঁচ বছর বয়সে মেসি স্থানীয় ক্লাব গ্রান্দোলির হয়ে ফুটবল খেলা শুরু করেন। এরপর ১৯৯৫ সালে তিনি রোজারিও ভিত্তিক ক্লাব ওল্ড বয়েজের হয়ে খেলা শুরু করেন। কিন্তু ১১ বছর বয়সেই মেসির ‘গ্রোথ হরমোনের’ ঘাটতি রয়েছে জানার পর মেসির ফুটবলার হওয়ার স্বপ্ন অনিশ্চয়তার মধ্যে পড়ে। তার চিকিৎসার বিপুল ব্যয়ভার বহনের ক্ষমতা পরিবারের ছিল না।

স্বদেশী ক্লাব রিভার প্লেট মেসিকে দলে নিতে চাইলেও মেসির বেড়ে ওঠার ব্যয়ভার বহন করতে অস্বীকৃতি জানায়। পরে ভাগ্যের ফেরে আটলান্টিক পাড়ি দিয়ে মেসিকে স্পেনের বার্সেলোনা ক্লাবে নিয়ে আসেন তখনকার বার্সা কর্তৃপক্ষ। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি মেসিকে। আজ মেসির ঝুলিতে কি নেই!

বার্সেলোনার হয়ে জিতেছেন ৮টি লা লিগা, ৪টি চ্যাম্পিয়ন্স লিগ, ৩টি ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ, ৩টি উয়েফা সুপার কাপসহ অসংখ্য পুরষ্কার। হয়েছেন পাঁচবারের ফিফা বর্ষসেরা ফুটবলার। আর্জেন্টিনার হয়ে জিতেছেন অলিম্পিকে সোনা। তাছাড়া আর্জেন্টিনার বয়স ভিত্তিক দল অনূর্ধ্ব-২০ এর হয়ে সেটির বিশ্বকাপও জিতেছেন মেসি।

/আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ