সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

চীনের কাছে মেঘ কিনবে ভারত!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

megডেস্ক : আধুনিক বিশ্বে কত কিছুই বিক্রি হয়, তাই বলে মেঘও? হ্যা এবার চীনের কাছে মেঘ কিনতে যাচ্ছে ভারত। কারণ খরায় ভারতের অনেগুলো রাজ্যের অবস্থা শোচনীয়। খরা কবলিত অঞ্চলে যাতে জলভরা মেঘে চিড়ে আকাশ ভেঙে বৃষ্টি নেমে আসে সে জন্য চীন থেকে মেঘ বানানোর প্রযুক্তি কিনতে যাচ্ছে ভারত।

বিলম্বিত বর্ষা বা প্রচণ্ড খরায় হুট করে আকাশ ভাঙা বৃষ্টি নামিয়ে আনতে জলভরা মেঘ বানানোর যে প্রযুক্তির উদ্ভাবন করে ফেলেছে চিন, তা মহারাষ্ট্রের খরাক্লিষ্ট মরাঠাওয়াড়ায় বৃষ্টির জন্য কাজে লাগানো হবে। মরাঠাওয়াড়ায় ওই মেঘ বানানোর প্রযুক্তি সরবরাহ করার জন্য দিনকয়েক আগে মহারাষ্ট্র ঘুরে যান বেইজিং, সাংহাই ও পূর্ব চিনের আনহুই প্রদেশের বিজ্ঞানীরা।

তারা মহারাষ্ট্রের আবহাওয়া দফতরের কর্তাদের ওই মেঘ বানানোর প্রযুক্তি শেখাবেন। রকেট ছুঁড়ে হাল্কা মেঘের মধ্যে সিলভার আয়োডাইড লবণ গুঁজে দিয়ে সেই মেঘকে জলে ভরিয়ে তোলার প্রযুক্তি বেশ কিছু দিন আগেই আবিস্কার করেছে চিন। সেই প্রযুক্তির সুবাদে গোটা বিশ্বেই ব্যাপক সুনাম হয়েছে চিনের। তাই গত দু’টি মরশুমে খরাক্লিষ্ট মরাঠাওয়াড়ায় তড়িঘড়ি বৃষ্টি নামাতে ব্যস্ত হয়ে উঠেছে মহারাষ্ট্র সরকার। সে জন্যই তারা দ্বারস্থ হয় চিনের।

/এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ