সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের

ট্রাম্পকে গুলির চেষ্টা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

aaআন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে এক পুলিশ অফিসারের অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করা তরুণ বলেছেন যে তিনি মি. ট্রাম্পকে গুলি করার চেষ্টা করছিলেন। আদালতের নথিপত্র থেকে এই তথ্য জানা গেছে।

ব্রিটিশ ড্রাইভিং লাইসেন্সধারী মাইকেল স্টিভেন স্যানফোর্ড এখন নেভাদা অঙ্গরাজ্যের পুলিশি হেফাজতে রয়েছেন।

শনিবার লাস ভেগাসে মি. ট্রাম্পের একটি সমাবেশে পোষাকধারী একজন পুলিশ কর্মকর্তার কাছ থেকে জোরপূর্বক অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করার পর মাইকেল স্যানফোর্ডকে গ্রেপ্তার করা হয়। তবে ওই ঘটনায় কেউ আহত হয়নি।

গ্রেপ্তারের পর মার্কিন নিরাপত্তা সংস্থা, সিক্রেট সার্ভিস মি. স্যানফোর্ডকে জিজ্ঞাসাবাদ করে।

আদালতে জমা দেয়া নথিপত্র অনুযায়ী মি. স্যানফোর্ড বলেছেন যে তিনি ক্যালিফোর্নিয়া থেকে নেভাদায় গাড়ি চালিয়ে এসেছেন শুধুমাত্র মি. ট্রাম্পকে গুলি করার লক্ষ্যে।

লস অ্যাঞ্জেলস থেকে বিবিসির সংবাদদাতা জেমস কুক জানান যে, আদালতের নথিপত্রে উল্লেখ রয়েছে যে মাইকেল স্যানফোর্ড প্রায় বছরখানেক যাবত এই হামলার পরিকল্পনা করছিলেন এবং গত শুক্রবার একটি শুটিং রেঞ্জে গিয়ে অস্ত্র চালনাও শেখেন। সেখানে তিনি একটি পিস্তল থেকে ২০ রাউন্ড গুলি করেন।

তার কাছে থাকা ড্রাইভিং লাইসেন্স থেকে ধারণা করা হচ্ছে যে তিনি ব্রিটিশ।

১৯ বছর বয়স্ক মি. স্যানফোর্ড সিক্রেট সার্ভিসকে বলেছেন, তিনি গত ১৮ মাস যাবত যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং প্রথমে তিনি নিউ জার্সিতে বসবাস করতেন।

আদালতের নথিপত্রে তার বরাত দিয়ে বলা হয়েছে, তিনি ধারণা করেছিলেন যে হামলার সময় তার নিজেরও মৃত্যু হতে পারে। এমনকি এই সুযোগটি হাতছাড়া হয়ে গেলে ডোনাল্ড ট্রাম্পকে হত্যার জন্য অ্যারিজোনায় অপর একটি ট্রাম্প সমাবেশের টিকেটও তার কাছে ছিল।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ