শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

পাশে নেই ঐক্যজোট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

jfঢাকা : সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী ১ লক্ষ আলেম স্বাক্ষরিত ফতোয়ায় দ্বিমত প্রকাশ করেছে ইসলামী ঐক্যজোট। সংগঠনের মহাসচিব মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহ জানিয়েছেন, মাওলানা ফরিদউদ্দীন মাসউদের ফতোয়ার সঙ্গে একমত নই।

মুফতি ফয়জুল্লাহ বলেন, আমরা সব সময় জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও নৈরাজ্যের বিরুদ্ধে কিন্তু মাওলানা ফরিদউদ্দীন মাসউদ যে প্রক্রিয়ায় এ স্বাক্ষর নিয়েছেন তাতে আমরা একমত নই।

এটি তাদের কাছে পাঠানো হলেও এতে স্বাক্ষর করেননি বলে জানিয়েছেন মুফতি ফয়জুল্লাহ।

জানা গেছে, দেশের শীর্ষস্থানীয় অনেক আলেম এ ফতোয়ায় স্বাক্ষর করেননি। তাদের অবস্থান জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও নৈরাজ্যের বিরুদ্ধে হলেও মাওলানা ফরিদউদ্দীন মাসউদ যে পক্রিয়ায় স্বাক্ষর নিয়েছেন তাতে তারা অসন্তুষ্ট। তাই অনেক আলেমই তার এই ফতোয়ায় দ্বিমত পোষণ করবেন বলে জানা গেছে।

অনেক আলেমের অভিমত মাওলানা ফরিদউদ্দীন মাসউদ সরকারের এজেন্ডা বাস্তবায়নের জন্যই এই কাজ করছেন।

আগামী কাল শনিবার সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে ইসলামের নামে সন্ত্রাসের বিরুদ্ধে দেশের ১ লাখ ১ হাজার ৮৫০ জন নারী-পুরুষ আলেমদের স্বাক্ষরিত ফতোয়া প্রকাশ করবে।

৩০ খণ্ডে প্রস্তুত এই ফতোয়ার ২৬ খণ্ডে রয়েছে ৯২ হাজার ৫৩০জন পুরুষ আলেমের সাক্ষর এবং চার খণ্ডে রয়েছে নয় হাজার ৩২০জন নারী আলেমের স্বাক্ষর। মূল বিষয় থাকবে ৩৫ পৃষ্ঠাজুড়ে। এটি সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে ১ কোটি কপি ছাপানো হবে বলে জানিয়েছেনসংশ্লিষ্ট সূত্র।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর