সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা শনিরআখড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার চকরিয়াতে মারহামা ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ 'ইসলামের সামনে বৈশ্বিক চ্যালেঞ্জ, জ্ঞানভিত্তিক দাওয়াতের বিকল্প নেই' বিকেএম নেতা মাওলানা ইউসুফ আশরাফের বাইপাস অস্ত্রোপচার, দোয়ার আবেদন মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

খাতা ফাঁকা তবুও পাস ৩০ শিক্ষার্থী!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

30ঢাকা : শিক্ষা নিয়ে কত কি যে হচ্ছে। এখন নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশেও ফাঁস হয়ে যাচ্ছে পরীক্ষার প্রশ্নপত্র। আর আমাদের দেশে তো এটা নিয়ম হয়েই দাঁড়িয়েছে। পিছিয়ে নেই ভারতও।

সম্প্রতি দেশটির বিহারে কেলেঙ্কারি হয়েছে টপার্স নিয়েও। আর দুর্নীতিগ্রস্তদের হাত ধরে সেখানে কীভাবে ইন্টারমিডিয়েট পরীক্ষার পাস সার্টিফিকেট মিলতো ইতিমধ্যে তাও ফাঁস হয়েছে। এরই মধ্যে সামনে এলো শিক্ষাক্ষেত্রের আরো এক কেলেঙ্কারি।

এবার শোনা যাচ্ছে উত্তরপত্রে কিছু না লিখলেও নাকি ছাত্রছাত্রীদের পাস করিয়ে দেয়া হয় দেশটির সেই রাজ্যে। এ কেলেঙ্কারিতে উঠে এসেছে ভিম রাও আম্বেদকর বিহার ইউনির্ভাসিটির নাম।

ওই ইউনিভার্সিটির পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে সম্প্রতি। ফল নিয়ে অসন্তোষের জেরে শিক্ষার্থীদের কাছ থেকে একাধিক অভিযোগ আসছিল। তার উপর ভিত্তি করে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তদন্ত শুরু হয়। সেই তদন্তেই দেখা যায়, ৩০ জন ছাত্রের দেয়া উত্তরপত্র সম্পূর্ণ ফাঁকা। অর্থাৎ খাতায় তারা কিছুই লেখেনি। অথচ প্রত্যেককে ৪০ নম্বর করে পাস মার্কস দিয়ে দেয়া হয়েছে।

যারা ওই পরীক্ষার্থীদের খাতা দেখেছেন তাদের অবশ্য শোকজ করা হয়েছে। পাশাপাশি এর ব্যাখ্যা দিতেও বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। ব্যাখ্যার জবাব মন মতো না হলে শিক্ষকের চাকরিও চলে যেতে পারে।

/এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ