সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

‘সব অতীত জেনেই জাসদের সঙ্গে ঐক্য করেছি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহবুব-উল আলম হানিফস্টাফ রিপোর্টার : আমরা সব অতীতকে জেনেই জাসদের সঙ্গে ঐক্য করেছি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। জাসদ ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের দেয়া বক্তব্য প্রসঙ্গে তিনি এ কথা বলেন।

বুধবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের যৌথসভায় তিনি এ বক্তব্য দেন।

তিনি বলেন, ছাত্রলীগের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে জ্ঞানদান করার জন্য নানা কর্মশালা করা হয়। হয়তো সেই প্রেক্ষাপটে অতীতের একটি ইতিহাস সম্পর্কে সৈয়দ আশরাফ সাহেব একটা কথা বলেছেন। কিন্তু এর মানে এই নয় যে, আমাদের ১৪ দলের মধ্যে কোনো অনৈক্য সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, আমরা সব অতীতকে জেনেই ঐক্য করেছি। আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই ১৪ দলের মধ্যে কোনো বিভ্রান্তি নেই। ১৪ দল ঐক্যবদ্ধ আছে, ঐক্যবদ্ধভাবেই শেখ হাসিনার নেতৃত্বে দেশকে জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ মুক্ত করার জন্য ভূমিকা রাখবে। এই বক্তব্য নিয়ে কারো উস্কানিতে কোনো লাভ হবে না।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ