আহসান শরিফ, ফিচার এডিটর : আমি যদি এ কুরআনকে অবতীর্ণ করতাম কোন পাহাড়ের ওপর, তবে তুমি দেখতে তা আল্লাহর ভয়ে অবনত ও বিদীর্ণ হয়ে গেছে। আমি এ সব দৃষ্টান্ত মানুষের জন্য এ কারণে বর্ণনা করি, তারা যেন চিন্তা ভাবনা করে। সূরা ৫৯, আয়াত ২১
পবিত্র কুরআনের ফজিলত অন্য সব ধর্মগ্রন্থ থেকে বেশি। কোরআন স্থায়ী, ওগুলো অস্থায়ী। কুরআন অপরিবর্তনশীল। ওগুলো পরিবর্তনকৃত। কেবল কুরআন মাজিদের হেফাজতের দায়িত্বই তো নিয়েছেন আল্লাহ। এ জন্যই তো চৌদ্দশ বছর পরেও পবিত্র কুরআন অবিকৃত। কেয়ামত পর্যন্ত এভাবেই থাকবে এটি। কোন জালেমের জুলুম কুরআনের একটি হরফও হেরফের করতে পারবে না। একবার তো কুরআন শরিফের তিরিশ হাজার কপি একসঙ্গে জালিয়ে দিয়ে শয়তানরা চেয়েছিল আল্লাহর দীন মুছে দিতে, কিন্তু পারেনি। পারবেও না। কাগজের কোরআন মুছতে পারলেও লক্ষ-কোটি হাফেজে কুরআনের হৃদয় থেকে তো আর মুছা যাবে না! এটাই মহান আল্লাহর কারিশমা। কুরআন অবতীর্ণের মধ্য দিয়ে প্রিয়নবি হজরত মুহাম্মদ [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] তেলাওয়াত শুরু করেছেন। তিনি প্রতি রমজানে হজরত জিব্রাঈলের সঙ্গে এক খতম দাওর করতেন। জিব্রাইল শোনাতেন তাঁকে, তিনি শোনাতেন জিব্রাঈলকে। নবিজির এ আমল উম্মতের কাছে ব্যাপক সমাদৃত। সারা বছর মুমিন তেলাওয়াত করতে না পারলেও রমজানে অবশ্যই করবে। তেলাওয়াত না জানলে হাফেজদের পেছনে দাঁড়িয়ে শুনবে। খতমে তারাবির এ কাজটি এ দেশে মসজিদভিত্তিক হচ্ছে, মুসল্লিদের বড় অংশ মসজিদেই তারাবি পড়ছেন। ব্যবসায়ীদের একটি অংশ মসজিদে পড়ার সুযোগ পান না। তারা বাসায় বা অফিসে খতমে তারাবির ব্যবস্থা রাখেন। এ ছাড়া মসজিদে ব্যাপকহারে মহিলাদের জন্য তারাবির ব্যবস্থা না থাকায় অনেকেই বাসায় তারাবি পড়ছেন। বাসায় তারাবি পড়ানোর সুবিধা-অসুবিধা নিয়ে কথা হয় কজন হাফেজের সঙ্গে।
হাফেজ মাওলানা মুরাদ হোসাইন। জাঙ্গালিয়া, কালিগঞ্জ, গাজীপুরে তার জন্ম। বাবা ডা. রুহুল আমিন। নরসিংদীর পলাশ চরনগদ্দিবাজার হাফেজিয়া মাদ্রাসায় মামা হাফেজ নেসার আহমদের কাছে তার হিফজ শুরু। শেষ করেন তারা মসজিদে, বিখ্যাত হাফেজ ইউসুফ এর কাছে। মেধাবী এ হাফেজ ক্লাসে প্রথম ছিলেন। ফরিদাবাদ মাদ্রাসায় তাকমিল সমাপ্ত করে বর্তমানে ইসলামপুরে কাপড়ের ব্যবসা করছেন। দাওরায়ে হাদিস [মাস্টার্স] সমাপ্তির পর দীনের কাজে এক বছরের জন্য তাবলিগে বের হলে তাবলিগের মুরব্বি হাজি সিরাজুল হকের সঙ্গে সাক্ষাৎ হয়। হাজি সাহেবের অনুরোধে তার পাতলা খান রোডের বাসায় পাঁচ বছর ধরে তারাবি পড়াচ্ছেন হাফেজ মুরাদ। মূলত স্বাধীনতার পর থেকেই এ বাসায় খতমতারাবি পড়ানো হচ্ছে। এর প্রয়োজনীয়তা উল্লেখ করে হাজি সিরাজ বলেন, ‘পুরুষরা তো মসজিদে গিয়ে নামাজ পড়ে, বাসায় থেকে মহিলাদের বেশির ভাগই তারাবি আদায় করে না। এ জন্যই বাবা বাসায় তারাবির ব্যবস্থা করেছেন। পুরুষরা নিচতলায় তার