মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

'হামলা আইএস করেনি'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

obamaডেস্ক নিউজ : ফ্লোরিডার অরল্যান্ডোতে সমকামী নৈশক্লাবে হামলাকারী ওমর মতিনের ফোনে পুলিশকে দেয়া আইএসের সঙ্গে সম্পৃক্ত থাকার তথ্য ও আইএসের দায় স্বীকারের বার্তা এলেও এই হামলার সঙ্গে আইএস সম্পৃক্ত নয়, এ মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, মতিন আইএস নির্দেশিত হয়ে এই হামলা চালিয়েছেন বলে প্রমাণ তারা পাননি।

যুক্তরাষ্ট্র পুলিশের ভাষ্য, রবিবার মধ্যরাতে একটি অ্যাসল্ট রাইফেলসহ অন্য আগ্নেয়াস্ত্র নিয়ে সমকামীদের ওই ক্লাবে ঢুকে নির্বিচারে গুলি চালিয়ে ৫০ জনকে হত্যা করেন মতিন। এরপর তিনি আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে প্রাণ হারান। আফগান বংশোদ্ভূত মতিন হামলার আগে পুলিশে ফোনে করে তার আইএসের প্রতি আনুগত্যের কথা জানিয়েছিলেন বলে গোয়েন্দা কর্মকর্তারা জানান।

হামলার পর আইএসের নামে ইন্টারনেটে পাঠানো একটি বার্তায় বলা হয়, 'আমেরিকার ফ্লোরিডা স্টেটে গে নাইট ক্লাব লক্ষ করে সশস্ত্র হামলা, যাতে শতাধিক মানুষ নিহত বা আহত হয়েছে তা একজন আইএস যোদ্ধা চালিয়েছেন।'

যুক্তরাষ্ট্রের ইতিহাসে বন্দুক-হামলায় সবচেয়ে প্রাণঘাতি এই হামলার বিষয়ে সোমবার ওবামা সাংবাদিকদের প্রশ্নে মতিনের আইএস সংশ্লিষ্টতার বিষয়টি 'অস্পষ্ট' বলে উল্লেখ করেন বলে রয়টার্স ও বিবিসি জানিয়েছে। ওবামা বলেন, ওমর মতিন যে আইএসের নির্দেশে এই হামলা চালিয়েছিলেন, তার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

ওবামা বলেন, শেষ মূহুর্তে সে আইএসের সঙ্গে সংশ্লিষ্টতার ঘোষণা দিয়েছিল। তবে এখন পর্যন্ত এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যে তাদের নির্দেশে সে এই হামলা চালিয়েছে। বলা যায়, এটা আমাদের ঘরে তৈরী হওয়া উগ্রবাদীতার একটা উদাহরণ, যা নিয়ে আমাদের উদ্বেগ বহু দিনের। সূত্র : বিবিসি

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর / ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ