সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

স্পেনের গৌরব আলহামরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

al hamraআবদুল্লাহ বিন রফিক : মধ্যযুগের সভ্যতা ও জ্ঞানের এক মহান অধ্যায় রচিত হয়েছিল আন্দালুসিয়া নামে খ্যাত স্পেন নগরীতে। জ্ঞান, ঐশ^র্য, শিল্প ও বিত্ত-বৈভবের কোনো অভাব ছিলো না সেখানে। সেই বিত্ত-বৈভব, ঐশ^র্য ও শিল্প-জ্ঞান দিয়েই নির্মিত হয়েছিলো ইসলামের স্থাপত্ব গৌরব আল-হামরা।

হাজার বছর ধরে দাঁড়িয়ে থাকা জমকালো সেই প্রাসাদ তারই সাক্ষ্য বহন করছে। হিজরি চতুর্থ শতাব্দি মোতাবিক খ্রিস্টীয় ১০ শতকে প্রথম আবু আবদিল্লাহ মুহাম্মাদ ওরফে মুহাম্মাদ বিন ইউসুফ বিন মুহাম্মাদ বিন আহমাদ বিন নসর ইবনুল আহমার [১২৩৮-১২৭৩ খ্রিস্টাব্দ] তার বসবাস ও রাষ্ট্রীয় কার্য পরিচালনার জন্য নির্মাণ করেন এটি। মাদ্রিদের ২৬৭ মাইল [৪৩০ কি. মি.] দক্ষিণে দারু নদীর তীরে ছায়াঘেরা সবুজে ঢাকা এক পাহাড়ে অবস্থিত এটি। পরবর্তীতে তার যোগ্য উত্তরসূরীগণ ৩০০ বছর ধরে তা সম্প্রসারণ ও সংস্কার করে এর সৌন্দর্য ও শৌর্য-বীর্য আরও মোহময় করে তোলেন। অল্প দিনেই প্রাসাদের দ্যুতি বিশ^ময় ছড়িয়ে পড়ে।
মধ্যযুগীয় আরব সংস্কৃতি ও শাসনব্যবস্থার সুদৃঢ় ভিত এবং সুন্দরের প্রতীক ছিলো আল হামরা। এর নয়নাভিরাম সৌন্দর্য মন্ত্রমুগ্ধ ও মায়াগ্রস্থ করে যে কাউকেই কাছে টেনে নিবে। এমনটাই স্বীকৃতি দিয়েছেন স্পেনিশ প-িতগণ। পশ্চিমের কলা ও স্থাপত্ববিদদের ভাষায়Ñ ‘এটি স্থাপত্বকলার বিস্ময়কর প্রায়গিক জ্ঞান।’
স্পেনের কলাবিদগণ একে ১৯৫২ সাল থেকে আল-হামরা মিনিফেস্ট্রু নামে আখ্যায়িত করে আসছেন এবং তাদের পাঠ্যপুস্তকে বাধ্যতামূলক পাঠ্য গণ্য করেছেন। ইউনেস্ক ১৯৯৪ সালে বিশ^ ঐতিহ্য ঘোষণা দিয়েছেএকে। আল হামরার চারপাশের দেয়ালের পরিধি দুই কিলোমিটার । এর অবকাঠামো ও নির্মাণ শৈলী স্বর্ণ-রৌপ্য খচিত এবং মূল্যবান কংক্রিট-কঙ্কর সমৃদ্ধ। প্রাসাদের প্রতিটি ভবন ও প্রতিটি কক্ষে স্বর্ণ ও পাথরে খোদাই করা আরবি ক্যালিওগ্রাফির অদ্বিতীয় সব শিল্পকর্মের ছাপ। কুরআন, হাদিস, আরবি কবিতা ও উপদেশ সুশোভিত হয়ে আছে এখানকার প্রতিটি খুঁটি, দেয়াল, কক্ষ ও ভবনে। ঐশ^রিক হাত যেনো তার সকল সৌন্দর্য এখানেই ঢেলে দিয়েছেন। জগতবাসীর কাছে এটি ছিলো শিল্প ও সৌন্দর্যের আধার। কেবল প্রাসাদের দেয়াল আর মসজিদের গম্বুজ চিত্রিত করে রাখলেই যে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায় না তারও ঐতিহাসিক প্রমাণ স্পেনের শাসকগণ।

aerial-view-of-the-alhambra
একদিন এই মহিমা ও গৌরব ঝরে পড়ে যায় বিলাসিতা ও মোহ-মায়ার অন্ধকার নর্দমায়। কালের গর্ভে বিলীন হয়ে যায় ৭১১-১৪৯২ খ্রিস্টাব্দ মোট ৭৮০ বছরের মুসলিম শাসন। ১৪৯২ খ্রিস্টাব্দে ২ জানুয়ারি দীর্ঘ ৭৮০ বছরের মুসলিম শাসনের অবসান ঘটে। প্রায় আট শতাব্দি ধরে স্পেনের বুকে তিলে তিলে গড়ে উঠা যে মুসলিম সভ্যতা গোটা ইউরোপে সভ্যতা ও জ্ঞানের আলো ছড়িয়েছে সে স্পেনের বুকে আজ পরাধীনতার কলঙ্ক ছাপ। আজ সেই জ্ঞান ও ইমানের রাজ্যে দাপিয়ে বেড়ানো মুসলমান নেই কিন্তু স্মৃতিরা রয়ে গেছে গ্রানাডা, কর্ডোভা কিংবা আল-বুহায়রাতে।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম / আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ