মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মুস্তাফিজের ‘ফিজ’ রহস্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Mustafizur-Rahmanফয়জুল আল আমীন : মুস্তাফিজুর রহমান আন্তর্জাতিক ক্রিকেটে নাম লিখিয়েছেন এক বছর হলো। ২০ বছর বয়সি তরুণ এই পেসারের নাম মাত্র এক বছরেই ছড়িয়ে পড়েছে ক্রিকেট-বিশ্বে। এরই মধ্যে তার একটি আদুরে নামও হয়ে গেছে- “দ্য ফিজ”।

প্রশ্ন হতে পারে, কোত্থেকে এল তার এই “ফিজ’ নাম? কে-ই বা দিয়েছেন নামটি? এমন নামকরণের রহস্যটাই বা কী? সম্প্রতি বেসরকারি এক টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে মুস্তাফিজ নিজেই বিষয়টা খোলাসা করেছেন। তিনি বলেন ‘ফিজ নামটা প্রথমে আমাদের জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে দিয়েছিলেন। তার পর থেকেই সব জায়গায় দেখি ফিজ।’

তিনি আরো বলেন, ‘আমার নামটা একটু বড়, মুস্তাফিজুর রহমান। কোচ আমাকে জিজ্ঞেস করেছিলেন, মুস্তাফিজুর রহমান ছাড়া আমার অন্য কোনো নাম আছে কি না। আমি বলেছিলামÑ নেই, একটাই নাম।’ পরে দেখি ব্যাটিং কিংবা বোলিং তালিকায় “ফিজ” লেখা। তখন জিজ্ঞেস করলাম, ‘কি ব্যাপার আমি কই এখানে!’ পরে কোচ বলেন, ‘এটাই তুমি।’ সেই জায়গা থেকেই আস্তে আস্তে “ফিজ” হইছে।’

মুস্তাফিজ, ফিজ কিংবা কাটার মাস্টার- যে নামেই ডাকা হোক না কেন, ২০ বছর বয়সী এই তরুণই তো এখন ক্রিকেট-বিশ্বের বড় বিস্ময়! আমাদের অহংকার।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম / এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ